বাণিজ্য

ব্যাংকারদের সর্বনিম্ন বেতন বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক দেশে প্রথমবারের মতো বেসরকারি ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন বেধে দিল।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে, যা মার্চ থেকে কার্যকর হবে।

সার্কুলারে বলা হয়েছ, এন্ট্রি লেভেলে ব্যাংকের যেসব পদ রয়েছে সে পদগুলোতে কর্মকর্তাদের শিক্ষানবিশকালে ন্যূনতম বেতন –ভাতা নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার টাকা। শিক্ষানবিশকাল শেষে কর্মকর্তারা পাবেন ৩৯ হাজার টাকা।

নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হলেও ব্যাংক কর্মকর্তাদের প্রাপ্য পদোন্নতি হতে বঞ্চিত করা যাবে না। সুনির্দিষ্ট ও প্রমাণিত অভিযোগ ছাড়া কোন অজুহাতে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না।

আরও বলা হয়েছে, মেসেঞ্জার/পরিচ্ছন্নতাকর্মী/নিরাপত্তাকর্মী/অফিস সহায়ক ও সমজাতীয় পদে সর্বনিম্ন বেতন-ভাতাদি হবে ২৪ হাজার টাকা।

সার্কুলারে বলা হয়েছ, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর জন্য এ বেতন কাঠামো প্রযোজ্য নয়। যেহেতু ব্যাংকাররা সরকারি স্কেলে বেতন-ভাতা পেয়ে থাকেন।

এছাড়াও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং বা অন্য প্রক্রিয়ায় ব্যাংকিং সেবা প্রদানে নিয়োজিত বিভিন্ন আউটলেটে নিয়োগকৃত এজেন্ট বা এজেন্টের মাধ্যমে নিযুক্তদের জন্য এ নির্দেশনা কার্যকর হবে না।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

১৮ বছর পর মৌলভীবাজারে হত্যা মামলার রায়! ৬ আসামির যাবজ্জীবন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আলোচিত সিএনজিচালিত অটো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা