বাণিজ্য

স্বস্তি নেই কাঁচাবাজারে 

জাহিদ রাকিব: বেশ কয়েক মাস ধরে রাজধানীর বাজারগুলোতে বেড়েই চলছে শীতকালীন সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বর্তমানে বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না।

শুক্রবার (২৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম আকাশছোঁয়া। কোনো সবজির দাম কমেনি, বরং কিছু সবজির দাম আরও বেড়েছে। এ নিয়ে বাজার করতে আসা সাধারণ ক্রেতাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

তবে বিক্রেতারা বলছেন, শীতের নতুন সবজি বাজারে আসার আগ পর্যন্ত দাম এমন বাড়তিই থাকবে। এর মধ্যে হঠাৎ আবারও বেড়েছে বরবটির দাম। এই সবজি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। তবে কোথায়ও কোথায়ও এর দাম ৯০-এ গিয়েও ঠেকেছে।

বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বেগুন প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায়, করলা ৭০ টাকায়, সিম প্রতি কেজি ১৩০ থেকে ১৪০ টাকায়, শসা ৫০ টাকায়, পটল প্রতি কেজি ৫০ টাকায়, কাঁচা মরিচ ১২০ টাকায়, টমেটো প্রতি কেজি ১৪০ টাকায়।

এছাড়া মূলা ৫০ টাকায়, ঝিঙ্গা ৫০ থেকে ৬০ টাকায়, ঢেঁড়স ৬০ টাকায়, কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকায়, গাজর প্রতি কেজি ১৪০ টাকায়, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকায়, মিষ্টি কুমড়া কাটা এক ফালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর রামপুরা কাঁচাবাজারে আসা ক্রেতা তোফাজ্জল হোসেন বলেন, আজ প্রায় তিন মাস ধরে অতিরিক্ত দামে সবজি কিনে খাচ্ছি। মাছ-মাংস নিত্যপণ্যের কথা না হয় বাদই দিলাম, কিন্তু যে সবজি খেয়ে কোনো মতে আমাদের টিকে থাকার কথা, সেই সবজির বাজারে আগুন লেগে আছে।

তিনি আরও বলেন, বরবটি কিনলাম ৮০ টাকা কেজিতে। এমন কোনো সবজি নেই বাজারে, যার দাম ৫০ টাকার নিচে। আমাদের মতো নিম্ন আয়ের মানুষের আলু আর পেঁপে ছাড়া অন্য সবজি কেনার ক্ষমতা নাই।

রাজধানীর রামপুরা সংলগ্ন মধুবাগ কাঁচা বাজারের সবজি বিক্রেতা রইস উদ্দিন বলেন, শীতের নতুন সবজি ওঠার আগ পর্যন্ত সবজির দাম এমন বেশিই থাকবে। খেতের শেষ ফসল এগুলো, তাই চাহিদার তুলনায় মালের ঘাটতি আছে। আমাদের কারওয়ান বাজার থেকে মাল কেনার সময় সব ধরনের সবজি বাড়তি দামে কিনতে হচ্ছে।

তিনি আরও বলেন, আগে কখনো আমরা এত বেশি দামে সবজি কিনিনি। কেনার পর নানা ধরনের খরচ রয়েছে বাজারে। সব মিলিয়ে আমরা এসে যখন খুচরা বাজারে সবজি বিক্রি করছি, তখন এ দামটা আরও বেড়ে যাচ্ছে। আজও সবকিছুর বাজার চড়া। এর মধ্যে আজ বরবটির দাম বেড়েছে। আজ আমরা প্রতি কেজি বরবটি বিক্রি করছি ৮০ টাকায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা