বাণিজ্য

২৩ প্রতিষ্ঠান পেল বঙ্গবন্ধু শিল্প পুরস্কার

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০’ দিয়েছে শিল্প মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হ‌য়। ৭ ক্যাটাগরিতে ২৩ শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কারগুলো তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম ইয়াহিয়া।

অনুষ্ঠানে প্রথম পুরস্কার হিসেবে প্রত্যেককে দেওয়া হয় ৩ লাখ টাকা ও ২৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট। এছাড়াও দ্বিতীয় পুরস্কার হিসেবে প্রত্যেককে ২ লাখ টাকা ও ২০ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট এবং তৃতীয় পুরস্কার হিসেবে প্রত্যেককে ১ লাখ টাকা ও ১৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট দেওয়া হয়।

পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ৪, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ৪, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৩, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ৩, হাইটেক শিল্প ক্যাটাগরিতে ৩, হস্ত ও কারু শিল্প ক্যাটাগরিতে ৩ এবং কুটির শিল্প ক্যাটাগরিতে ৩।

এর আগে চলতি বছরের ২৭ জুন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সরকার।

পুরস্কারের জন্য মনোনীত প্রতিষ্ঠানগুলো হচ্ছে-

বৃহৎ শিল্প

এ বছর বৃহৎ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে চারটি প্রতিষ্ঠান। এর মধ্যে প্রথম স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দ্বিতীয় পুরস্কার পায় জজ ভূঞা টেক্সটাইল মিলস। যৌথভাবে তৃতীয় হয়েছে আদুরি অ্যাপারেলস লিমিটেড ও ইউনিভার্সাল জিন্স লিমিটেড।

মাঝারি শিল্প

মাঝারি শিল্প ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে চার প্রতিষ্ঠান। এরমধ্যে প্রথম পুরস্কার পেয়েছে যৌথভাবে অকো-টেক্স লিমিটেড এবং ফরচুন সুজ লিমিটেড। দ্বিতীয় পুরস্কার রহিমআফরোজ রিনিউএবল এনার্জি লিমিটেড এবং তৃতীয় মাধবদী ডাইং ফিনিশিং মিলস লিমিটেড।

ক্ষুদ্র শিল্প

ক্ষুদ্র শিল্পে তিনটি প্রতিষ্ঠান যথাক্রমে আমান প্লাস্টিক ইন্ডাস্ট্রি, এসআর হ্যান্ডিক্র্যাফটস এবং আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুরস্কার পেয়েছে।

মাইক্রো শিল্প

মাইক্রো শিল্পে পুরস্কার পেয়েছে মেসার্স কারুকলা, ট্রিম টেক্স বাংলাদেশ ও জনতা ইঞ্জিনিয়ারিং।

হাইটেক শিল্প

হাইটেক শিল্পের জন্য ইঞ্জিন লিমিটেড, সুপারস্টার ইলেকট্রনিক্স লিমিটেড ও মীর টেলিকম লিমিটেড।

হস্ত ও কারুশিল্প

হস্ত ও কারুশিল্প ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে যথাক্রমে ক্লাসিকাল হ্যান্ডমেড প্রোডাক্ট বিডি, আয়োজন এবং সোনারগাঁ নকশি কাঁথা মহিলা উন্নয়ন সংস্থা।

কুটির শিল্প

কুটির শিল্প ক্যাটাগরিতে কুমিল্লা আর্ট অ্যান্ড ক্রাফটস, রং-মেলা নারী কল্যাণ সংস্থা এবং অগ্রজ পুরস্কার পেয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা