বাণিজ্য

চালক সজীবের সততাকে সম্মান জানালো বিকাশ

নিজস্ব প্রতিবেদক: যাত্রীর ফেলে যাওয়া ব্যাগে ছিল ৬১ লাখ টাকা। এতগুলো টাকা পেয়েও সততা দেখিয়েছেন অটোবাইক চালক সজীব। নিজেই টাকাগুলো ফেরত দেওয়ার উদ্যোগ নেন। চাঁদপুরের অটো বাইক চালক সজীবের এই সততাকে সম্মান জানালো দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

বুধবার বিকাশের প্রধান কার্যালয়ে সজীবের হাতে সম্মাননার ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। বিকাশ গত বছর সজীবকে সম্মাননার উদ্যোগ নিলেও করোনা সংক্রমণের কারণে এ বছর আনুষ্ঠানিকভাবে সম্মাননা তার হাতে তুলে দেয়।

গত বছর করোনাকালে চাঁদপুর সদরে ব্যাংক থেকে ৬১ লাখ টাকা তুলে একজন বিকাশ এজেন্ট ভুল করে টাকার ব্যাগটি সজীবের অটোবাইকে রেখে চলে যান। বিকাশ এজেন্টের ফেলে যাওয়া টাকার ব্যাগটি নিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন অটোবাইক চালক সজীব। টাকার প্রকৃত মালিককে খুঁজে না পেয়ে তিনি বিষয়টি তার ভগ্নিপতি আবুল কাসেমকে জানান।

সজীবের কাছে এই ঘটনা জানার পর দুইজন মিলে তাৎক্ষণিকভাবে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করে টাকা পাওয়ার বিষয়টি অবহিত করেন। পরে পুলিশের মধ্যস্থতায় প্রকৃত মালিকের কাছে টাকা হস্তান্তর করা হয়। এত বড় অংকের টাকা ফেরত দেয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচিত হয়।

চাঁদপুর সদরের পুরান বাজার এলাকার বাসিন্দা সজীব বলেন, এ সম্মাননা আনন্দের। আমার ইচ্ছা নিজে কিছু করা। বিকাশের দেয়া সম্মানীর এ টাকা আমার স্বপ্ন পূরণে সহায়ক হবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা