বাণিজ্য

বেড়ে যেতে পারে কথা বলার খরচ

নিজস্ব প্রতিবেদক:

চলতি মাস থেকেই বাড়তে পারে মুঠোফোনে কথা বলার খরচ। কারণ, আগামী বাজেটে কথা বলার ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হতে পারে। ১১ জুন ২০২০–২১ অর্থবছরের বাজেট ঘোষণার কথা রয়েছে। যদি সম্পূরক শুল্ক বাড়ানো হয়, তবে তা ঘোষণার দিন থেকেই কার্যকর হবে।

বর্তমানে মুঠোফোনে কথা বলায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আছে। এটি ৫ শতাংশ বাড়িয়ে আগামী বাজেটে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এই তথ্য জানা গেছে।

এনবিআর কর্মকর্তাদের থেকে জানা যায়, টেলিকম খাতসহ বেশ কিছু খাতে করোনায় খুব বেশি প্রভাব পড়েনি। এসব বিবেচনায় এই খাতে শুল্ক-কর কিছুটা বৃদ্ধির চিন্তা করা হচ্ছে।

এনবিআর সূত্রে জানা যায়, ভ্যাট বিভাগের সবচেয়ে বেশি শুল্ক-ভ্যাট আদায় করা তিনটি খাতের একটি মোবাইল অপারেটররা।

চলতি ২০১৯–২০ অর্থবছরের বাজেটে মোবাইল সিম বা রিম কার্ডের মাধ্যমে যেসব সেবা দেওয়া হয়, তার বিপরীতে সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়। এতে মোবাইল ফোনে কথা বলা, এসএমএস পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচও বেড়ে যায়।

সব মিলিয়ে কথা বলা ও খুদে বার্তায় বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট, ১ শতাংশ সারচার্জ, ১০ শতাংশ সম্পূরক শুল্ক ইত্যাদি মিলে মোট করভার ২৭ দশমিক ৭৭ শতাংশ। এর মানে হলো, আপনি যদি ১০০ টাকা রিচার্জ করেন, তাহলে ২২ টাকার মতো যায় সরকারের কোষাগারে। নতুন করে শুল্ক আরোপ করা হলে তাতে সরকারের রাজস্ব আয় হয়তো বাড়বে, কিন্তু গ্রাহকের খরচও বেড়ে যাবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা