বাণিজ্য

মে মাসে কমেছে রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দেশে আমদানি, রপ্তানি খাতের মতো কমেছে রেমিট্যান্স। আগের বছরের একই মাসের তুলনায় রোজা ও ঈদের মাস গত মে'তে রেমিট্যান্স কমেছে ২৪ কোটি ৫০ লাখ ডলার।

যা আগের বছরের একই মাসের তুলনায় ১৪ দশমিক শূন্য ২ শতাংশ কম। করোনাভাইরাসের প্রভাব ব্যাপকভাবে শুরুর আগের মাস অর্থাৎ গত ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্সে প্রবৃদ্ধি ছিল ২০ দশমিক ২০ শতাংশ।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর গত মার্চ মাস থেকে রেমিট্যান্স কমছে। সব মিলিয়ে গত মে মাস পর্যন্ত প্রবাসীরা মোট ১ হাজার ৬৩৬ কোটি ডলারের অর্থ দেশে পাঠান। আগের বছরের একই সময় পর্যন্ত যা এসেছিল এক হাজার ৫০৫ কোটি ডলার। এ হিসেবে মে পর্যন্ত রেমিট্যান্স বেশি আছে ১৩১ কোটি ৩০ লাখ ডলার বা মাত্র ৮ দশমিক ৭২ শতাংশ।

গত এপ্রিল মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা মাত্র ১০৮ কোটি ৬০ লাখ ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠান। আগের বছরের একই মাসের তুলনায় যা ৩৪ কোটি ৮০ লাখ ডলার বা ২৪ দশমিক ২৭ শতাংশ কম। বিশ্বব্যাপী করোনার প্রভাব ব্যাপকভাবে শুরুর প্রথম মাসে গত মার্চে রেমিট্যান্স ১৮ কোটি ২০ লাখ ডলার বা ১২ দশমিক ৪৮ শতাংশ কমে ১২৭ কোটি ৭৬ লাখ ডলারে নেমেছিল।

সংশ্লিষ্টরা জানান, বেশি প্রবাসী বাংলাদেশি থাকেন এরকম অধিকাংশ দেশ এখন লকডাউন অবস্থায় রয়েছে। যে কারণে অনেকে চাইলেও হয়তো টাকা পাঠাতে পারছেন না। আবার যেসব প্রবাসী বাংলাদেশি দৈনন্দিন আয় তথা হোটেল, রেস্তোরা, উবার, পাঠাও, ছোট-খাটো দোকান নিয়ে বসতেন তারা এখন বেকার। আবার বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে পড়ে যাওয়ায় তেলনির্ভর দেশগুলোতে অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। এরকম অবস্থায় রেমিট্যান্স যে কমবে আগ থেকেই সে ধারণা করা হচ্ছিল।

‌অবশ্য অনেকের ধারণা ছিল- রেমিট্যান্স হয়তো অর্ধেকে বা তারও নিচে নেমে আসবে। তবে শেষ পর্যন্ত আর সে অবস্থায় যায়নি। বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে চলতি অর্থবছর থেকে রেমিট্যান্সের ওপর ২ শতাংশ হারে ভর্তুকী দিচ্ছে সরকার।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা