বাণিজ্য

পোশাকে আয় বেড়েছে প্রায় ২ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবদেক: চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ১১ মাসে পোশাক খাতে রফতানি আয় হয়েছে পাঁচ হাজার ৬০২ কোটি ৩৭ লাখ টাকা। আগের অর্থবছরে একই সময়ে এ আয় ছিল ৩ হাজার ৮৪৫ কোটি ১৯ লাখ আট হাজার টাকা। যা আগের বছরের একই সময়ের চেয়ে এক হাজার ৭৫৭ কোটি ১৭ লাখ দুই হাজার টাকা বেশি।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, তৈরি পোশাক, নিটওয়্যার এবং ওভেন- পোশাকের এ তিন খাত থেকেই রফতানি আয় হয়। তিনটি খাতের মধ্যে তৈরি পোশাক খাত থেকে ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মে পর্যন্ত সময়ে দুই হাজার ৪৫৬ কোটি ১৮ লাখ পাঁচ হাজার টাকার রফতানি আয় হয়েছে। এর আগের বছর একই সময়ে আয় ছিল দুই হাজার ৫৭০ কোটি ৮৯ লাখ তিন হাজার টাকা।

নিটওয়্যার খাত থেকে ১১ মাসে রফতানি আয় হয়েছে এক হাজার ৫৩৬ কোটি ২৩ লাখ দুই হাজার টাকা। এর আগের বছর যা ছিল এক হাজার ২৭৪ কোটি ৩০ লাখ পাঁচ হাজার টাকা। এছাড়া ওভেন খাত থেকে রফতানি আয় হয়েছে এক হাজার ৩১৯ কোটি ৯৫ লাখ তিন হাজার টাকা। এর আগের বছর যা ছিল এক হাজার ২৭৪ কোটি ৩০ লাখ পাঁচ হাজার টাকা।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

পাইলট কাণ্ডে নেতানিয়াহুর সস্তা রাজনীতি

ইসরায়েলে উটকো ঝামেলা আর রাজনীতি যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ। দুবাই থেকে তেল আবিব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা