শুরু হতে যাচ্ছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ
টেকলাইফ
পুরস্কার ৫০ লাখ

শুরু হতে যাচ্ছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ

সান নিউজ ডেস্ক : দেশের সর্ববৃহৎ ইভেন্ট আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ-এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পাশাপাশি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ-এর অফিশিয়াল ওয়েবসাইটও একই দিনে উন্মোচিত হবে।

আরও পড়ুন : খুলনায় ৬ জনের মৃত্যুদণ্ড

বৃহস্পতিবার (২৮ জুলাই) এই উপলক্ষে রাজধানীর কেআইবি কমপ্লেক্সে বিকেল ৩টায় তারুণ্য-নির্ভর বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য মনির হোসেন জানান, প্রি-স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আইসিটি শিক্ষাকে জনপ্রিয় করে তুলতে মোট ছয়টি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার সর্বমোট প্রাইজমানি দেওয়া হবে ৫০শ লাখ টাকা।

পরিচালনা পর্ষদের অপর এক সদস্য মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, ‘চতুর্থ শিল্প-বিপ্লবে আমাদের শিক্ষার্থীদের সময়োপযোগী করার জন্য এই প্রতিযোগীতার আয়োজন। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ও হুইসেলের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাতে সারা দেশের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের কয়েক লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

আরও পড়ুন : ভিটে-মাটি বিক্রি করবেন না

দেশের তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীরাও যাতে আইসিটির জ্ঞানে আলোকিত হতে পারে, সেই লক্ষ্যে দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে থাকবে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের রেজিস্ট্রেশন বুথ।

এই কার্যক্রমের সকল তথ্য ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। রেজিস্ট্রেশনের পর থেকে পাঁচ মাস পর্যন্ত শিক্ষার্থীরা দক্ষ মেন্টরদের মাধ্যমে নিজেদের আইসিটি জ্ঞানকে প্রসারিত করে নিতে পারবে।’

আরও পড়ুন : পেলোসির তাইওয়ান সফর নিয়ে ক্ষিপ্ত চীন

প্রসঙ্গত, আয়োজকরা জানান আইসিটি খাতে বিশ্বমানের জ্ঞানার্জনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা যেন এগিয়ে থাকে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই দেশে আইসিটি অলিম্পিয়াড আয়োজিত হতে যাচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা