টেকলাইফ

সেরা একশো উদ্ভাবনের মধ্যে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৩

নিজস্ব প্রতিবেদক: স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজি’কে ‘২০২১ সালের সেরা একশো উদ্ভাবন’ -এর তালিকায় অন্তর্ভুক্ত করেছে টাইম ম্যাগাজিন। এর মধ্য দিয়ে চলতি বছরের বিশ্বের সবচেয়ে যুগান্তকারী উদ্ভাবনগুলোর মধ্যে জায়গা পেলো ডিভাইসটি। ফোল্ডেবল ডিভাইস উদ্ভাবনের তিন প্রজন্ম পর স্যামসাং এই কৃতিত্ব অর্জন করেছে। এ বছর গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজি বাজারে আসার পর থেকেই এর উদ্ভাবনী, প্রযুক্তিগত উৎকর্ষ, দীর্ঘস্থায়িত্ব ও স্টাইল গ্রাহক ও প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, আর এর মাধ্যমে আরেকটি মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছে স্যামসাং।

টাইম ম্যাগাজিন ২০২১ সালের সেরা একশো উদ্ভাবনের একটি তালিকা প্রকাশ করেছে এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৩ এর মধ্যে অন্যতম। এর ৬.৭-ইঞ্চির সুবিশাল ডিসপ্লে ছাড়াও, ফোল্ডেবল ফোনের মূল্য ১,০০০ ডলারের নিচে রাখায় টাইম ম্যাগাজিন স্যামসাংকে সাধুবাদ জানায়। ‘বহনযোগ্যতার সাথে স্মার্টফোনের কার্যকারিতা’ এর সাথে ‘শূন্য দশকের ফ্লিপ ফোন’ সমন্বয়ের জন্য প্রকাশনাটি স্যামসাংয়ের প্রশংসা করে।

স্মার্টফোন যুগ শুরুর আগে, নির্মাতারা বিভিন্ন ফোনের স্টাইল এবং ডিজাইন নিয়ে নানাবিধ পরীক্ষা-নিরীক্ষা করেন। ক্যান্ডি বার ফোন ও ক্লিকিং ডায়াল প্যাড, উন্নত ফ্লিপ ও স্লাইড ফোন থেকে শুরু করে কোয়ার্টি ফোন পর্যন্ত বেশ কিছু উদ্ভাবনী ডিজাইন বাজারে আসতে-যেতে দেখেছে কমবেশি সবাই। তবে, এর মধ্যে যে ডিজাইনটি সত্যিকার অর্থে ক্রেতাদের মন কেড়েছে সেটি হচ্ছে ফ্লিপ ফোন। এটি একইসাথে পকেটে রাখার মতো বহনযোগ্য আবার ব্যবহারকারীদের বিভিন্ন ফিচার উপভোগ করতে এটি বড় স্ক্রিন প্রদানের সক্ষমতাও রাখে, যা উদ্ভাবনটিকে ভিন্নধর্মী করে তুলেছে।

উদ্ভাবনের এই চেতনা থেকে, স্মার্টফোনের মাধ্যমে কাজ করার, নিজেকে প্রকাশ করার এবং সৃষ্টিশীলতার পদ্ধতিতে পরিবর্তন আনার জন্য গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজি তৈরি করেছে স্যামসাং। ডিভাইসটি আজকের স্মার্টফোনের সক্ষমতার সাথে ফ্লিপের বহনযোগ্যতা এবং স্টাইলের সমন্বয় করে। এর কার্যকারিতা এবং ফ্লিপ ফোনের বহনযোগ্যতার মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীদের সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা প্রদান করছে স্যামসাং। আর, এই সবই গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজি-কে টাইম ম্যাগাজিনের ‘২০২১ সালের সেরা একশো উদ্ভাবন’ তালিকায় স্থান করে দিয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা