ওয়েব ট্রাফিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট অ্যালেক্সা ডট কম
টেকলাইফ

বন্ধ হয়ে যাচ্ছে অ্যালেক্সা

প্রযুক্তি ডেস্ক: বিশ্বব্যাপী ওয়েব ট্রাফিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট অ্যালেক্সা ডট কম আগামী বছরের পহেলা মে থেকে বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে অ্যালেক্সা ব্লগ পোস্ট।

১৯৯৬ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ২৫ বছর ধরে বিভিন্ন ওয়েসবসাইটের তথ্য বিশ্লেষণ করে আসছে। ১৯৯৯ সালে অ্যামাজন এর মালিকানা নিয়ে নেয়।

অ্যালেক্সার ওয়েবসাইটে দেখা গেছে, তারা সাইটটি বন্ধের ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে ২০২২ সালের পহেলা মে থেকে ওয়েবসাইটটি বন্ধ হয়ে যাবে।

ওয়েবসাইটে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের ৮ তারিখের পর থেকে নতুন করে অ্যালেক্সার সাবস্ক্রিপশন নেয়া যাবে না। যাদের সাবস্ক্রিপশন নেয়া আছে তারাই কেবল পহেলা মে ২০২২ পর্যন্ত তাদের সুবিধাটি নিতে পারবেন।

অ্যালেক্সা জানিয়েছে, তাদের কাস্টমার বিলিং তারিখ পহেলা এপ্রিল হওয়ায় যাদের সাবস্ক্রিপশন নেয়া আছে তাদের কিছু বিল পরিশোধ করতে হবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা