টেকলাইফ

অলিম্পিকে বাস্কেটবল রোবট!

প্রযুক্তি ডেস্ক: জাপানের টোকিওতে শুরু হয়েছে অলিম্পিক ২০২০। এই অলিম্পিক সেশনে দর্শকদের বিনোদন দিতে প্রদর্শন করা হচ্ছে এক ধরনের বাস্কেটবল রোবট। এই রোবটটি বাস্কেটবল খেলতে পারে। টোয়োটা কোম্পানির তৈরি এই রোবোটটির গাঁয়ে রয়েছে ৯৫ নম্বরের টি–শার্ট।

টোকিও অলিম্পিকের এই রোবটটি হচ্ছে কিউ প্রজেক্টের মাধ্যমে বানানো রোবোট। কিউ সিরিজের রোবট প্রথম বানানো হয় ২০১৮ সালে। এরপর ২০১৯ সালে কিউ সিরিজের আরো কয়েকটি রোবট বানানো হয়।

২০১৯ সালে কিউ ৩ বাস্কেটবল রোবটটির নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ওঠে। সুনির্দিষ্ট সময়ে সঠিকভাবে বাস্কেটে ২০০০ চেয়ে বেশিবার বল ছুড়ে প্রবেশ করানোর মাধ্যমে এই রেকর্ড গড়ে কিউ রোবট।

কিউ প্রজেক্টের রোবটগুলো এক ধরনের হিউমানয়েড রোবট। এটি বলকে হাত দিয়ে সঠিকভাবে ধরতে সক্ষম এবং সঠিকভাবে ছুঁড়ে মারতে সক্ষম। গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টয়োটার একদল রোবোপ্রযুক্তবিদ এই কিউ প্রজেক্টের রোবট নির্মাণের সঙ্গে জড়িত। তারা প্রতিনিয়তই নানারকম রোবট নির্মাণের পরিকল্পনা আর কাজ করে যাচ্ছে।

এবারের টোকিও অলিম্পিকের রোবটটি দর্শকদেরকে দারুণ বিনোদন দিচ্ছে। তার বাস্কেটবল খেলা দেখার বিষয়ে দর্শকদের মাঝে বেশ আগ্রহ দেখা যাচ্ছে । টোকিও অলিম্পিকের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এই রোবটটির বাস্কেটবল বাস্কেটে সঠিকভাবে ছুড়ে মারার একটি ভিডিও আপ করা হয়েছে। ভিডিওটি বিশ্বব্যাপী দর্শকদের মাঝে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে।

এই রোবট প্রজেক্টের প্রধান নোমি জানান, আমি অলিম্পিকে এই রোবটের অংশগ্রহণ নিয়ে উত্তেজিত। সাধারণ দর্শকেরা এই রোবটকে দেখে বিনোদন পাচ্ছে জেনে আমার বেশ ভালো লাগছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা