টেকলাইফ

ল্যাপটপ ওভার-হিটিং-এ করণীয়

সান নিউজ ডেস্ক : অনেকেই ভুগছেন ল্যাপটপের ওভার হিটিং সমস্যায়। কিছুটা কৌশলী হয়ে ল্যাপটপ ব্যবহার করলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। তাহলে চলুন জেনে নেওয়া যাক ওভার হিটিং সমস্যার সমাধান।

ল্যাপটপে থাকা ফ্যানের অবস্থা চেক করুন

ঘণ্টার পর ঘণ্টা ল্যাপটপ ব্যবহারের ফলে ওভার-হিটিংয়ের সমস্যা দেখা দেয়। এ ক্ষেত্রে ৪ থেকে ৫ ঘণ্টা পরপর ল্যাপটপ রিস্টার্ট করে ব্যবহার করা উচিত। এছাড়াও ল্যাপটপে থাকা কুলিং ফ্যান নিয়মিত চেক করতে হবে।

কুলিং প্যাড ব্যবহার করুন

যারা টানা ল্যাপটপে কাজ করেন, তাদের কুলিং প্যাড ব্যবহার করা উচিত। এতে ল্যাপটপের তাপমাত্রাকে ঠিকঠাক রাখে। ফলে বারবার রিস্টার্ট করার ঝামেলা পোহাতে হবে না। মার্কেটে ৩০০ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকার মধ্যে কুলিং প্যাড পাওয়া যায়।

ল্যাপটপ স্ট্যান্ডের ব্যবহার করুন

অনেক সময়ে ল্যাপটপের সার্ফেস শক্ত জায়গায় রাখার জন্য কুলিং ফ্যানটি সঠিক ভাবে কাজ করতে পারে না। ফলে ল্যাপটপ মাত্রাতিরিক্ত গরম হয়ে যায়। তবে ল্যাপটপটি স্ট্যান্ডে রেখে কাজ করলে এ ধরনের সমস্যা দেখা দেবে না। মার্কেটে ৫০০ টাকা থেকে শুরু করে ২,০০০ টাকা পর্যন্ত বিভিন্ন প্রকারের ল্যাপটপ স্ট্যান্ড পাওয়া যাবে।

বিছানা বা বালিশের ওপর ল্যাপটপ রেখে কাজ করবেন না

অনেকেই আছেন বিছানা বা বালিশের ওপর ল্যাপটপ রেখে কাজ করতে পছন্দ করেন। কিন্তু এর ফলে ল্যাপটপের ফ্যান যথাযথ ভাবে কাজ করতে পারে না এবং ল্যাপটপটি অতিরিক্ত গরম হয়ে যায়। এক্ষেত্রে একটি ফোল্ডেবল বেড স্টাডি টেবিলের ওপর ল্যাপটপটিকে রেখে কাজ করুন। এতে করে ফ্যান সহজেই হিট নির্গমন করতে পারবে, আর আপনার ল্যাপটপটিও ঠাণ্ডা থাকবে।

ঠাণ্ডা জায়গায় ল্যাপটপটিকে ব্যবহার করুন

ল্যাপটপে যাতে রোদ না লাগে সেদিকে অবশ্যই খেয়াল রাখুন। কারণ, সরাসরি রোদ বা প্রচণ্ড গরমের মধ্যে ল্যাপটপ ব্যবহার করলে ওভার-হিটিং সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে গরম কালে তাপমাত্রা বেশি থাকায় ডিভাইসটি বেশি গরম হয়। তাই, ফ্যান বা এয়ারকন্ডিশনার চালিয়ে ঘর ঠাণ্ডা করে তবেই ল্যাপটপ ব্যবহার করা উচিত।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা