টেকলাইফ

হঠাৎ বন্ধ হচ্ছে ফেসবুকের বহু গ্রুপ

সান নিউজ ডেস্ক : সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক। বিশেষ করে বাংলাদেশে এর জনপ্রিয়তা শীর্ষে। বিশ্বজুড়ে প্রায় ২৫০ কোটি মানুষ এই জনপ্রিয় মাধ্যমটি ব্যবহার করেন।

এটি বাংলাদেশে ব্যবহারকারীর সংখ্যাও কম নয়। প্রায় সাড়ে তিন কোটি মানুষ ব্যবহার করে। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি প্রতিনিয়ত নতুন নতুন সুবিধা দিলেও কিছু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে ব্যবহারকারীরা। বিশেষ করে বড় সমস্যায় পড়ছে ফেসবুকের গ্রুপগুলো।

ফেসবুকের নতুন আপডেটের কারণে প্রচুর Community বন্ধ হয়ে যাচ্ছে এবং কুচক্রী মহল এটার অপব্যবহার করছে। ডিজেবল হওয়া গ্রুপগুলোর মধ্যে হচ্ছে Science Bee / AMD Ryzen Enthusiasts Bangladesh সহ আরও অনেক গ্রুপ ডিজেবল হয়েছে। এছাড়াও একই কারণে ডিজেবল হয়েছে Food Bloggers ও Petuk Couple এর মতো জনপ্রিয় গ্রুপগুলো।

এ বিষয়ে সাইবার ৭১ এর অ্যাডমিনিস্ট্রেটর আব্দুল্লাহ আল জাবের জানিয়েছেন, ফেসবুক গ্রুপের অনেক সাধারণ মানের ছবি কিংবা ভিডিওতে কয়েকটি আইডি থেকে ফেক রিপোর্ট করলেই রিমোভ হয়ে যাচ্ছে। ক্রমাগত অ্যাডমিনদের পোষ্টে রিপোর্ট করলে ফেসবুক সিকিউরিটি বট community violation এ ধরে ফেসবুক গ্রুপসহ ডিজেবল করে দিচ্ছে।

ফেসবুকের নতুন আপডেটের পর বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এসব সমস্যার কথা জানান তিনি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, এছাড়াও আরও বেশ কিছু সমস্যা পরিলক্ষিত হয়েছে, যার অপব্যবহার করছে একদল অসাধু চক্র।

তিনি বলেন, ফেসবুকের এই বিড়ম্বনায় আমরা quick action হিসেবে ‘সাইবার ৭১’ গ্রুপের সকল পোষ্ট অস্থায়ী ভিত্তিতে রিমুভ করে দিয়েছি। সেই সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষকে আমরা বিষয়টি সম্পর্কে অবহিত করেছি এবং রিমুভ হয়ে যাওয়া গ্রুপগুলো পুনরুদ্ধার করার জন্য victim group admin দের পক্ষ থেকে আবেদন করেছি।

ফেসবুক গ্রুপ এডমিনদের নতুন পোষ্ট করার বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্য আহ্বান জানিয়ে জাবের বলেন, community guidelines এর আওতায় পড়ে না কিংবা সন্দেহভাজন কোন আইডি থেকে পোষ্ট এপ্রুভ না করার বিষয়ে সতর্ক করেছি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, ফেসবুকের এই সিকিউরিটি আপডেট সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নতুন কোন আইডিকে আপনাদের গ্রুপে মেম্বার হিসেবে এপ্রুভ না করার অনুরোধ করছি। যারা ফেক রিপোর্ট করে বিভিন্ন ভালো এবং উপকারী ফেসবুক গ্রুপ গুলো নষ্ট করার মতো হীন কাজে লিপ্ত হয়েছে তারা ফেসবুকের উচ্ছিষ্ট। নিজেদের হীনমন্যতা এবং বিকৃত মনোভাব থেকে এরা বিভিন্ন রক্ত সংগ্রহ করার গ্রুপগুলোকেও fake report এর মাধ্যমে disable করে দিচ্ছে। এদের সম্পর্কেও ফেসবুক কর্তৃপক্ষকে এরই মধ্যে জানানো হয়েছে।

তিনি পরামর্শ দিয়ে বলেন, ফেক রিপোর্টকারীদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং সাইবার পুলিশকে অবহিত করুন। আমাদের পরবর্তী আপডেট না পাওয়া পর্যন্ত ফেসবুক গ্রুপ এডমিনরা সতর্কতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করুন। অবশ্যই নিজেদের গ্রুপগুলোতে একবার recheck করে নিন। আপনার গ্রুপে কোন সন্দেহভাজন ফেক আইডি থাকলে তাকে মেম্বার হিসেবেও রিমুভ করে দিন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে দস্যু দমন ও নিরাপত্তায় কঠোর কোস্ট গার্ড

সুন্দরবনে দস্যু দমন, মাদক ও মানব পাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরা...

বোয়ালমারীতে ১২০ পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ

নারীর ক্ষমতায়নের মাধ্যমে অধিকার, মর্যাদা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং...

সিলিন্ডার বিস্ফোরণে নিহত চার কন্যার জনক

চারদিকে নিস্তব্ধতা, ভোরের ঘুম তখনও ভাঙেনি অধিকাংশ মানুষের। হঠাৎ আগুনের লেলিহা...

বিশ্বকাপের খেলায় কেন হারায় বিটিভি?

ফিফা বিশ্বকাপ এলেই বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকে সম্প্রচারের দিকে। বি...

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময়

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পরি...

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা পিছিয়ে  গেল 

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত হওয়ায়...

পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থ...

মাইক্রোবাসের ধাক্কায় পোস্তগোলায় পথচারী নিহত

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় অজিত বাবু (৫৫) নামে...

যুদ্ধ বিরতির নতুন সমীকরণে লাভবান ইরান

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এই প্রথম কোনো মার্কিন ও ইরানি প্রেসিডেন্টের মধ্...

নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে মারধর 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য মারধর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা