সংগৃহীত ছবি
খেলা

টসে হেরে বোলিংয়ে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।

আরও পড়ুন : ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ নাসির

শনিবার (২৩ সেপ্টেম্বর) টস জিতে কিউই অধিনায়ক লুকি ফার্গুসন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে কিছুটা চোট থাকায় একাদশ থেকে ছিটকে গেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে ওয়ানডে দলে অভিষেক করা হয়েছে পেসার খালেদ আহমেদকে। যদিও এর আগে টাইগারদের হয়ে তিনি সাদা পোশাকের ম্যাচ খেলেছেন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এছাড়া বাংলাদেশের একাদশে আরও একটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে থাকা নুরুল হাসান সোহানকে বসানো হয়েছে, সেই জায়গায় বাড়ানো হয়েছে একজন পেসার। দলে ফিরেছেন গতকাল স্কোয়াডে যুক্ত হওয়া পেসার হাসান মাহমুদ। অন্যদিকে, নিউজিল্যান্ডের একাদশে কোনো পরিবর্তন আসেনি।

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি কমিয়ে আনা হয় ৪২ ওভারে। খেলা বন্ধ হওয়ার সময় পর্যন্ত কিউইদের স্কোর ছিল ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬। এরপর আর বৃষ্টি না থামায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

আরও পড়ুন : বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মাহেদী হাসান, তানজিম হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ মোস্তাফিজুর রহমান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা