সংগৃহীত
খেলা

আর্জেন্টিনার বিরুদ্ধে বলিভিয়ার হার

স্পোর্টস ডেস্ক: লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামে দলের সেরা তারকা লিওনেল মেসিহীন আর্জেন্টিনা। ম্যাচে নামার আগে ভয়ের কারণ ছিল লাপাজের উচ্চতা। শেষ পর্যন্ত আলবিসেলেস্তেরা সেই উচ্চতাকে জয় করেই ফিরেছেন।

আরও পড়ুন: সংসদে গেলেন সাকিব

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় বলিভিয়ার মাঠ লাপাজে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে আলবিসেলেস্তেরা ৩-০ গোলে জয় পান। আর্জেন্টিনার হয়ে এনজু ফার্নান্দেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস গোল করেন।

মেসিকে নিয়ে শঙ্কা ছিল ইকুয়েডর ম্যাচের পরই। এলএমটেন বলিভিয়ার বিপক্ষে হয়তো নাও খেলতে পারেন। কোচ লিওনেল স্কালোনি সেই শঙ্কা সত্যতায় রূপ দিলেন। তিনি শুধু একাদশেই নয়, স্কোয়াডেই দলের সেরা তারকাকে রাখেননি। তবে সুপার স্টার ডাগআউটে মাঠে বসে ঠিকই সতীর্থদের উজ্জীবিত করেছেন।

তবে মেসিকে ছাড়াও যে জিততে জানে তা মাঠের খেলায় প্রমাণ দিল আর্জেন্টিনা। লাপাজের উচ্চতা জয় করে শেষ হাসি হাসলো বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুন: হার দিয়ে শেষ বাংলাদেশের

প্রসঙ্গত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ফুট উচ্চতার লাপাজে এদিন শুরু থেকেই বলদখলে ছিলো সফরকারীদের। সেই ধারাবাহিকতায় প্রথমার্ধেই লিড দেয় আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের উদীয়মান তারকার পুরস্কার পাওয়া এনজো ফার্নান্দেজ, অ্যাঞ্জোলো ডি মারিয়ার পাসে দলকে পূর্ণতা দেন।

বলিভিয়ার জন্য রবার্তো ফার্নান্দেজের লালকার্ড ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে আসে। স্বাগতিকরা বিরতির আগে ১০ জনের দলে পরিণত হয়। নিকোলাস তাগলিয়াফিকো এর পরই ডি মারিয়ার ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

আরও পড়ুন: কন্যার বাবা হলেন মুশফিক

বিরতির পরও আলবিসেলেস্তেদের আধিপত্য। নিকোলাস গঞ্জালেস জয়ের আনন্দ বড় করেন। বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচে শতভাগ জয়ে আলবিসেলেস্তেরা পয়েন্ট টেবিলের শীর্ষে।

আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর ৬ ম্যাচ খেলেছে। যেখানে স্কালোনি শীষ্যদের শতভাগ সাফল্য। প্রতিপক্ষের জালে ১৭ গোল দিয়েছেন, বিপরীতে একটিও কনসিড করেনি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা