খেলা

‘মেসির সঙ্গে চুক্তি করলে ৫০ বছরের ঝুঁকি’

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি বার্সেলোনায় আর থাকছেন না এ খবর মোটামুটি সবার জানা। লা লিগার ‘আর্থিক ও কাঠামোগত বাধা’ এর মূল কারণ বলে মনে করেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা।

শুক্রবার (৬ আগষ্ট) সংবাদ সম্মেলন করে সভাপতি বলেন, ‘সবার ওপরে ক্লাব, মেসির সঙ্গে চুক্তি করলে ৫০ বছরের জন্য ঝুঁকিতে পড়ে যেতো ক্লাব। কারও জন্য, তিনি মেসি হলেও এত বড় ঝুঁকির সিদ্ধান্ত তিনি নিতে পারেননি।’

এক ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠান লা লিগায় বিনিয়োগ করতে আগ্রহী। এতে মেসির সঙ্গে চুক্তি সম্ভব হতো বার্সেলোনার। কিন্তু সেক্ষেত্রে বার্সাকে তাদের টিভিস্বত্বের কিছু অংশ দিয়ে দিতে হতো। তাতে বার্সেলোনা হয়তো মেসিকে রাখতে পারতো, কিন্তু দীর্ঘ সময়ের জন্য ঝুঁকির মুখে যেতো তাদের আর্থিক অবস্থা। এমনিতেই আর্থিক সমস্যায় থাকা কাতালান সভাপতি ঝুঁকি বাড়াতে চাননি।

সংবাদ সম্মেলনে লাপোর্তা বলেছেন, ‘আমি এমন কোনও সিদ্ধান্ত নিতে পারি না, যেটা ক্লাবে ৫০ বছর ধরে প্রভাব ফেলে। এই ক্লাব ১০০ বছরের পুরনো এবং এই ক্লাব প্রত্যেকের থেকে এবং সবকিছু থেকে ওপরে। এমনকি বিশ্বের সেরা খেলোয়াড়েরও ওপরে। ক্লাবের জন্য সে যা কিছু করেছে, সে জন্য আমরা সব সময় তার প্রতি কৃতজ্ঞ থাকবো।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা