খেলা

ছেলে জন্য দোয়া চাইলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: এ বছরের ১৬ মার্চ। তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। তখন পুত্র সন্তানের নামটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। যদিও এতোদিন ছেলের ছবি প্রকাশ করেন নি তিনি। ভক্তদের সেই প্রতীক্ষার অবসান হলো।

শনিবার ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে পুত্র সন্তানের ছবি প্রকাশ করে দোয়া চাইলেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার লিখলেন, ‘আমার ছেলে আইজাহ, সবাই দয়া করে ওকে আপনার প্রার্থনায় রাখুন।’ ছোট আইজাহ, মাথায় ক্যাপ আর গায়ে হলুদ রঙের পলো-শার্ট!

বছরের শুরুতেই জানা যায় ফের বাবা হচ্ছেন সাকিব। এরপর গত মার্চে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘরে দুই কন্যার পর আসে এক পুত্র সন্তান। পুত্র সন্তান নাম রাখা হয়েছে ‘আইজাহ আল হাসান’।

২০১৬ সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম হয়। তারপর গত বছরের এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো বাবা হন সাকিব। দ্বিতীয় কন্যার নাম রাখেন ইরাম হাসান।

দুই কন্যার মতো পুত্র সন্তানেরও জন্ম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০১২ সালের ১২ ডিসেম্বর মানে বিশেষ তারিখ ১২.১২.১২ -তে উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন সাকিব।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা