খেলা
কোপা হার

নেইমারের চুলের নতুন স্টাইল 

স্পোর্টস ডেস্ক: শিরোপার কাছাকাছি গিয়েও নেইমারদের হারতে হলো। দলকে ফাইনালে তুলেও শিরোপার স্বাদ এনে দিতে পারেননি তিনি। কোপার ফাইনালে আর্জেন্টিনার কাছে ১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় ব্রাজিলের। বিশাল হোঁচট খায় স্বাগতিকরা। জাতীয় দলের খেলা শেষে এবার ক্লাব মৌসুমের ব্যস্ততা বাড়ছে ফুটবলারদের। মৌসুম শুরুর আগে নতুন রূপে হাজির পিএসজির ব্রাজিলীয় তারকা নেইমার। চুলে নতুন স্টাইল করেছেন তিনি।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরা দিলেন সোনালী বিনুনির চুলের ছাঁটে। নতুন চুলের রহস্য অবশ্য এখনো উদ্ঘাটন করেননি নেইমার। তবে এবারই প্রথম নয়, বৈশ্বিক কোনও টুর্নামেন্ট শুরু হলেই চুলের আলাদা আলাদা ধরণ নিয়ে হাজির হন তিনি। যেমন ২০১৮ রাশিয়া বিশ্বকাপে হাজির হয়েছিলেন ‘নুডুলস’ হেয়ারকাটিং নিয়ে। তার সেই চুলের ছাঁটও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

নেইমার চুলের নতুন নতুন স্টাইলের জন্য আগেও অনেকবার খবরের শিরোনাম হয়েছেন। তার এবারের নতুন স্টাইল নজরে পড়েছে অনেকেরই। অবাকও হয়েছেন কেউ কেউ। মাঠে এবং মাঠের বাইরে কথার ঝড় তোলা এই তারকা এবার নতুন হেয়ারকাট দিয়ে কতটা ঝড় তুলতে পারেন সেটাই দেখার। নানা সময় তার হেয়ারকাট আলোচনায় আসে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা