খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস রিপোর্টার:

১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের জমজমাট আসর। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

আজ টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। তবে দুই সিনিয়র ফুটবলার বিপলু আহমেদ ও ইয়াসিন আরাফাতকে বাদ দিয়েছেন হেড কোচ।

এবারের ঘোষিত দলে নতুন মুখ আছে একটি। এছাড়া দলে ফিরছেন তপু বর্মন। মঙ্গলবার বিকেলেই জাতীয় দলের ফুটবলারদের স্থানীয় একটি হোটেলে রিপোর্ট করতে হবে। বুধবার সকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রস্তুতি।

বঙ্গবন্ধু গোল্ডকাপের স্কোয়াড থেকে ইনজুরির কারণে বাদ পড়েছেন বিপলু আহমেদ। এছাড়া পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় বাদ দেয়া হয়েছে ইয়াসিন আরাফাতকে। তবে তপু বর্মণ ফেরায় নিঃসন্দেহে দলের শক্তি বৃদ্ধি পাচ্ছে। বহুদিন পর ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন তিনি।

নতুন মুখ হিসেবে চট্টগ্রাম আবাহনীর তরুণ মিডফিল্ডার মানিক হোসেন মোল্লা প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেয়েছেন।

বাংলাদেশ স্কোয়াড:

গোলরক্ষক:
আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল ও আশরাফুল ইসলাম রানা।

ডিফেন্ডার:
সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, রায়হান হাসান, তপু বর্মন, রিয়াদুল হাসান, রহমত মিয়া ও টুটুল হোসেন বাদশা।

মিডফিল্ডার:
জামাল ভূঁইয়া, সাদ উদ্দিন, রবিউল হাসান, সোহেল রানা, মামুনুল ইসলাম মামুন ও মানিক হোসেন মোল্লা।

ফরোয়ার্ড:
নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন ও আরিফুর রহমান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা