খেলা

বার্সেলোনা  থেকে বাদ পড়লেন মেসি

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলে লাতিন আমেরিকা থেকে অনেকটা পথ পেরিয়ে ফিরেছেন স্পেনে। দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি কাটিয়ে ওঠার আগেই লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে কঠিন ম্যাচে নেমেছিলেন লিওনেল মেসি।

গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে বসিয়ে রাখার ঝুঁকি নেননি বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। যদিও ম্যাচটি ০-১ গোলে হারে বার্সা।

এবার ডায়ানামো কিয়েভের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াড থেকে বাদ দেয়া হলো মেসিকে। যেহেতু চ্যাম্পিয়ন্স লিগে বার্সার অবস্থান ভালো, তাই মেসিকে বিশ্রাম দিয়েছেন ডাচ কোচ।

শুধু লিওনেল মেসি একা নন। আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে কোন দলে রাখেননি মিডফিল্ডার ফ্রাঙ্ক ডি জং। জেরার্ড পিকে ও সের্জিও রবের্তোর গুরুতর চোট। তাই দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না কোম্যান। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ডায়নামো কিয়েভের বিরুদ্ধে ম্যাচে মেসি এবং ডি জংকে রাখেননি।

কোম্যানের যুক্তি, ‘ওদের বিশ্রাম দরকার। ওরা একটানা খেলে যাচ্ছে। যেহেতু আমরা চ্যাম্পিয়ন্স লিগে ভালো অবস্থায় আছি। তাই ওদের বিশ্রাম দেওয়ার এটাই ভালো সময়।’

মেসি বার্সেলোনার হয়ে তো বটেই, একইসঙ্গে বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার হয়েও খেলেছেন। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা