খেলা

নেইমারের জোড়া গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক:

ফ্রেঞ্চ লিগ ওয়ানে নেইমারের জোড়া গোলে দারুন এক জয় পেয়েছে পিএসজি। একতরফা ম্যাচে অ্যাঞ্জার্সকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে টমাস টুখেলের দল।

চলতি লিগে প্রথম দুই ম্যাচে হারের পর টানা চতুর্থ জয় পেল প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।

শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা পিএসজিকে সপ্তম মিনিটে আলেস্সান্দ্রো ফ্লোরেন্সি এগিয়ে দেয়। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। এমবাপের বাড়ানো বলে খুব কাছ থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে স্কোরলাইন ৩-০ করেন নেইমার। তবে চার মিনিট পর একটি গোল শোধ করেন ইসমায়েল ত্রাওরে।

৫৭ মিনিটে ড্রাক্সলারের গোলে ব্যবধান আবার বাড়িয়ে নেয় পিএসজি। ৭১ মিনিটে জালের দেখা পান ড্রাক্সলারের বদলি নামা ইদ্রিসা গেয়ি। নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে সফরকারীদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এমবাপে।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা