চোটের কারণে নিজেকে সরিয়ে নিলেন সেরেনা
খেলা

চোটের কারণে নিজেকে সরিয়ে নিলেন সেরেনা

স্পোর্টস ডেস্ক:

গোঁড়ালির চোটের জন্য ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন সেরেনা উইলিয়ামস। বুধবার (৩০ সেপ্টেম্বর) দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগেই তিনি নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন। চোট নিয়েই রোলা গাঁরোয় পা দিয়েছিলেন ৩৯ বছরের সেরেনা। তিনবার জিতেছেন প্যারিসে। ২৩ গ্র‌্যান্ড স্লামের মালকিনকে মার্গারেট কোর্টের (‌২৪ গ্র‌্যান্ড স্লাম)‌ রেকর্ড ছুঁতে আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেন অবধি অপেক্ষা করতে হবে।

গোঁড়ালির চোটের জন্য রোম ওপেনে তিনি খেলেননি। সেরেনা বলেছেন, ‘‌এবছর ইউএস ওপেনের পর থেকেই চোটটা ভোগাচ্ছে। ভাল করে হাঁটতে পারছি না। এখন দ্রুত সুস্থ হতে হবে।’‌

যা পরিস্থিতি তাতে ২০২০ সালটা কোর্টের বাইরেই কাটাতে হবে সেরেনাকে। তাঁর কথায়, ‘‌চার থেকে ছয় সপ্তাহ কোনোকিছুই করতে পারব না। এই বছর আর কোর্টে নামাও হয়ত সম্ভত হবে না।’‌

সেরেনা নাম তুলে নেওয়ায় বুলগেরিয়ার পিরানকোভা ওয়াকওভার পেয়ে গেলেন।

এদিকে বুধবারই নামছেন রাফায়েল নাদাল। তাঁর প্রতিপক্ষ আমেরিকার ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড। চ্যাম্পিয়ন হতে পারলেই রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্লামের রেকর্ড ছোঁবেন নাদাল। তবে নাদালও দীর্ঘদিন পর কোর্টে নামছেন। কাজটা যে শক্ত তা স্বীকার করে নিয়েছেন স্প্যানিশ তারকা।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়া থেকে সরাসরি ইউরিয়া সার আনবে সরকার

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির কারণে সার সরবরাহকারী দেশগুলোতে উৎপাদন, পরি...

প্রাইভেট বনাম সরকারি প্রাথমিক শিক্ষা : আস্থার বাস্তবতা ও দায়বদ্ধতার প্রশ্ন

বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় আজ এক স্পষ্ট দ্বৈত বাস্তবতা দেখা যায়&mdas...

হ্যাটট্রিকের পর আবেগে কেঁদে ফেললেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের প্রথম ম্...

২০ জুন খুলনায় বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট 

আগামী শনিবার(২০ জুন) দুপুর ২টায় খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে গ...

বেনজীরকে দেশে আনতে যেসব বাধা থাকতে পারে 

বেনজীর আহমেদ (পুলিশের সাবেক মহাপরিদর্শক,আইজিপি) দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। আগে...

অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করল ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীর সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করে...

স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে স্পেশাল বিসিএসের মাধ্যমে আরও ৫ হাজার চিকিৎসক নেওয়া হবে বলে জানি...

মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতাদেরও হাজতে পাঠানো হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায়। আইন, বিচার ও...

 ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ৮ জেলায়

৮ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা...

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা