সংগৃহীত ছবি
খেলা

পাকিস্তানের কাছে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে পাকিস্তান। এই ম্যাচে অজিদের ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফেরাল মোহাম্মদ রিজওয়ানের দল।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শুক্রবার (৮ নভেম্বর) টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৬৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন দুই পাক ওপেনার সাইম আইয়ুব এবং আব্দুল্লাহ শাফিক। ৫২ বলে ফিফটি তুলে নেন সাইম আইয়ুব। ৭১ বলে ৮১ রান করে ক্যাচ আউট হন তিনি।

আরও পড়ুন : বাংলাদেশের লজ্জার হার

অপর প্রান্ত আগলে রেখে ৫৭ বলে ফিফটি তুলে নেন শাফিক। শেষ পর্যন্ত বাবর আজমের ২০ বলের ১৬ রান এবং আব্দুল্লাহ শাফিকের ৬৯ বলে অপরাজিত ৬৪ রানে ভর করে ১৪১ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় পাকরা।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি অজিরা। জ্যাক ফ্রেসার ম্যাকগ্রাক ১৩ রান এবং আরেক ওপেনার ম্যাথিউ শট ১৯ রানে আউট হন। এরপর অজি শিবিরের হাল ধরার চেষ্টা করেন স্টিভেন স্মিথ। কিন্তু অপর প্রান্ত থেকে উইকেট মিছিল শুরু করে বাকিরা। এতে ১৬৩ রানে আউট হয় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন স্মিথ।

আরও পড়ুন : আবারও ইনজুরিতে নেইমার

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন হারিস রাউফ। এ ছাড়াও শাহিন আফ্রিদি তিনটি, নাসিম শাহ এবং মোহাম্মদ হাসনাইন নেন একটি করে উইকেট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা