সংগৃহীত ছবি
খেলা

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন: বন্ধ ভারত-বাংলাদেশ টেস্ট

কেশভ মহারাজের সঙ্গে স্কোয়াডে আছেন আরও ২ স্পিনার সেনুরান মুত্তুস্বামী এবং ড্যান পিড। তাদের পেস আক্রমণও যথেষ্ট সমৃদ্ধ। অভিজ্ঞ কাগিসো রাবাদার সঙ্গে আছেন নান্দ্রে বার্গার, ড্যান প্যাটারসন ও অলরাউন্ডার উইয়ান মুল্ডার।

এই সিরিজে প্রোটিয়া দলে নতুন মুখ ম্যাথু ব্রিটজ। তিনি প্রোটিয়াদের হয়ে ৮টি টি-টোয়েন্টি খেললেও সাদা পোশাকে খেলার সুযোগ হয়নি কখনো।

আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে পা রাখার কথা রয়েছে প্রোটিয়াদের। এরপর আগামী ২১ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড-

টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, ড্যান পিটারসন, ড্যান পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টিয়ান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

বিতর্কে পিছু হটল ফিফা

শুক্রবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে সমালোচনার মুখে থাকা ফিফা সভাপতি বলেন, &l...

ক্যাম্প শুরু, নেই রোনালদো

নতুন মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল-নাসর। পুরো স্কোয়াড প্রায় সম...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা