সংগৃহীত ছবি
খেলা

গুয়ামের কাছে পয়েন্ট হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর বাছাইপর্বের ১ম ম্যাচে সিরিয়ার কাছে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ দল।

আরও পড়ুন: রেকর্ড ব্যবধানে হার টাইগারদের

সোমবার (২৩ সেপ্টেম্বর) ফিফা র‌্যাংকিংয়ে ২০৪তম অবস্থানে থাকা অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ গুয়ামের বিপক্ষেও জয় পায়নি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া যুবারা। তাদের বিপক্ষে দুই-দুইবার এগিয়ে গিয়েও ড্র করেছে ২-২ গোলে।

এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় মারুফুল হকের শিষ্যরা। এ সময় গোল করেন সাফের সেরা খেলোয়াড় মিরাজুল ইসলাম। প্রথমার্ধে এই একটি গোলই হয়।

আরও পড়ুন: অনুষ্ঠিত হলো অ্যাকটিভ পালস রান

বিরতির পর ৭৫ মিনিটে পেনাল্টি পায় গুয়াম। পেনাল্টি থেকে তাদের শুনতারো সুজুকি গোল করে সমতা ফেরান। ৮৭ মিনিটে বাংলাদেশের ১০ নম্বর জার্সিধারী বদলি খেলোয়াড় মো. মুমিনুল ইসলাম গোল করে আবার এগিয়ে নেন দলকে কিন্তু ৯০+১ মিনিটের মাথায় গুয়ামের কুর্টিস হারমনের গোলে সমতা ফেরে এবং এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।

দুই ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে। অন্যদিকে গুয়াম দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে আছে ২য় স্থানে।

আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ৩য় ম্যাচ খেলবে ভিয়েতনামের বিপক্ষে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা