নিহত আবরার ফাহাদ
জাতীয়

আবরার হত্যার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক:

২৫ আসামি বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচার শুরু হয়েছে। আসামিদের বিরুদ্ধে ৩০২ ধারায় নরহত্যা, ৩০২ এর ৩৪ ধারায় হত্যার পূর্বপরিকল্পনা এবং ১০৯ ও ১১৪ ধারায় হত্যায় অংশগ্রহণের তিনটি অভিযোগ আনা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৫ সপ্টেম্বের) ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। আগামী ২০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। আগামী ১ অক্টোবর পর্যন্ত সবগুলো কার্যদিবসে একটানা সাক্ষ্যগ্রহণ চলবে।

মামলার এজাহারে বাংলাদেশ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাসহ প্রথমে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল আলোচিত এই হত্যাকাণ্ডে। তবে তদন্তের পরে চার্জশিটে আসামির সংখ্যা ২৫ জন করা হয়। গত দুইদিনের চার্জ গঠনের শুনানি করেন ২২ জন আসামির আইনজীবীরা। পলাতক তিনজনের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ দেন আদালত।

গত বছরের ৭ অক্টোবর ভোররাতে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয় বুয়েটের শেরেবাংলা হল থেকে। এর পর পরই দেশের এই প্রধান প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিচারের দাবিতে আন্দোলনে নামেন। পরে কর্তৃপক্ষ ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে।

সান নিউজ/পিডিকে/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা