মেয়র মো. আতিকুল ইসলাম সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করেন ।
জাতীয়

ডিএনসসির ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের উদ্যোগে মাহে রমজানে নিম্ন আয়ের মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ ) মাসব্যাপী ইফতার আয়োজনের ৩য় দিনে গুলশানস্থ নগরের ভবনের সামনে এই আয়োজন করা হয়েছে।

ইফতারের কিছুক্ষণ পূর্বে মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত সুবিধা বঞ্চিত মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মাঝে ইফতার বিতরণ করেন।

আরও পড়ুন : গুরুতর আহত মমতা

মেয়র আতিকুল ইসলাম বলেন, 'সীমিত আয়ের মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নিয়েছি। এখানে পুরো রমজান মাসব্যাপী ইফতারের ব্যবস্থা থাকবে। তবে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি যারা ট্রাফিক জ্যামের কারণে বাসায় পৌঁছাতে পারবে না, অথবা কাজের কারণে দেরি হয়ে যায় তারা এখানে এসে ইফতার করতে পারবে।'

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, রমজানে নিত্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ডিএনসিসির দশটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা বাজার তদারকি করছে। এছাড়াও ডিএনসিসির ৬টি মার্কেটে পণ্য দ্রব্যের নির্ধারিত মূল্যের তালিকা প্রদর্শনের জন্য ডিজিটাল ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে। ক্রেতারা সরকারের নির্ধারণ মূল্য তালিকা দেখতে পাবে।

সান নিউজ/এজেড

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

কলকাতার হলে সেঞ্চুরি হাঁকাল জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

কলকাতার বড় পর্দায় সাফল্যের এক অনন্য নজির গড়ল অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেম...

ভোলার ২৭ মন্দিরে জেলা পরিষদের আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার ২৭টি দু...

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজ উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরপুর থেকে ম্যাচ খেলে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা