সংগৃহীত ছবি
জাতীয়

উত্তরায় যানজটের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: প্রকল্প পরিচালক এ. এস. এম. ইলিয়াস শাহ্ জানিয়েছেন বিআরটি প্রকল্পের কাজের জন্য উত্তরা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১৪ দিন যানজট হতে পারে। তাই ওই পথে চলাচলকারীদের হাতে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার অনুরোধ।

আরও পড়ুন: বিজিবিও হবে বিশ্বমানের স্মার্ট বাহিনী

সোমবার (৪ মার্চ) এক বিশেষ ট্রাফিক নির্দেশনায় তিনি এ বিষয়টি অনুরোধ জানান।

নির্দেশনায় বলা হয়েছে, বিআরটি প্রকল্পের আওতাভুক্ত উত্তরা এলাকায় (বিমানবন্দর থেকে আজমপুর) সড়কের পূর্ব ও পশ্চিম পার্শ্বে ৫ মার্চ সকাল ৬টা থেকে ১৮ মার্চ সকাল ৬টা (১৪ দিন) পর্যন্ত প্রতিদিন সড়কের উন্নয়ন কাজ চলবে।

সড়ক উন্নয়ন কাজ চলমান অবস্থায় ঢাকা থেকে ময়মনসিংহমুখী ও ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায়, উক্ত করিডোরে চলাচলের জন্য সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে।

এ বিষয়ে সবার সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা