জাতীয়

ভবনের রড পড়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তুরাগ থানার নলভোগ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে মাথায় রড পড়ে মো. হেলাল (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছে। তিনি ঐ ভবনেই কাজ করতেন।

আরও পড়ুন: একাদশ সংসদের মেয়াদ শেষ আজ

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটেছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বেলা সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হেলালের বড় ভাই বেল্লাল বলেন, আমার ভাই তুরাগের ১২ নাম্বার সেক্টরের নলভোগ রূপ মিয়ার নির্মাণাধীন ভবনে কাজ করত। সকালে ভবনের নিচ দিয়ে মালামাল নিয়ে যাওয়ার সময় হঠাৎ উপর থেকে তার মাথায় রড পড়ে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ১মে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় আমার ভাই আর বেঁচে নেই।

নিহত হেলাল নির্মাণাধীন ভবনেই থাকত। বরিশাল জেলার মনপুরা থানার চরগোলিয়া গ্রামে আমাদের বাড়ি। আমাদের বাবার নাম হলো মো. নুর ইসলাম।

আরও পড়ুন: রাজধানীতে যুবকের আত্মহত্যা

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি আমরা তুরাগ থানাকে জানিয়েছি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

টেকনাফ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ পূর্বশত্রুতা ও আধি...

তুরস্কের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশের

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আ...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

ফরাসিরা ফুলব্যাক সংকটে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসার পর থেকেই দলের একটি দুর্বল দিক নিয়ে বেশ...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা