জাতীয়

পুরনো বছরের সব ফাইলের কাজ শেষ করেছেন প্রধানমন্ত্রী

শত ব্যস্ততার মাঝেও পুরনো বছরের সব ফাইলের কাজ শেষ করে নতুন উদ্যমে ইংরেজী নতুন বছর শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বছরের শেষ দিনে অতিরিক্ত সময় দিয়ে ২০১৯ সালের যেসব ফাইল মতামত বা ছাড় দেয়ার বাকি ছিল তার সবগুলো শেষ করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বুধবার বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানান। তিনি বলেন, ২০১৯ সালের সব কাজ ১৯ সালেই শেষ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। কোন ফাইল ২০২০ পর্যন্ত টেনে আনেননি। তাঁর সব ফাইল তিনি ক্লিয়ার করেছেন।

চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো পুরনো কাজ জমিয়ে রাখেন না উল্লেখ করেন খোকন। বলেন, প্রধানমন্ত্রীর কাছে প্রচুর ফাইল থাকে। গতকাল বছরের শেষ দিন আট বক্স ফাইল ছিল তাঁর কাছে। খোকন বলেন, প্রধানমন্ত্রী গতকালই বাকি থাকা সব ফাইল পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখে ক্লিয়ার করেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

‘প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি’

অভিনয় দক্ষতা ও পর্দার উপস্থিতি দিয়ে ধীরে ধীরে ঢালিউডে নিজের জায়গা পোক্ত কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা