ছবি : সংগৃহিত
জাতীয়

ঢাকায় এলো ভোলার গ্যাস 

নিজস্ব প্রতিবেদক: দ্বীপজেলা ভোলার প্রাকৃতিক গ্যাস ঢাকায় পৌঁছেছে। ইতিমধ্যে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) আকারে সিলিন্ডারে ভরে ঢাকা ও আশেপাশের এলাকার বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস সরবরাহ শুরু করেছে ইন্ট্রাকো রিফুয়েলিং।

আরও পড়ুন: বিমানবন্দর সড়কে ট্রাফিক নির্দেশনা

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এই কার্যক্রম উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল আমিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইন্ট্রাকো গ্রুপের চেয়ারম্যান হাকিম ও আলী পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।

ইন্ট্রাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রিয়াদ আলী বলেন, ‌প্রাথমিকভাবে ভোলা থেকে ধামরাই এলাকার একটি শিল্পে যাবে আমাদের গ্যাস।

আরও পড়ুন: আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা

ইন্ট্রাকোর ঊর্ধ্বতন কর্মকর্তা সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ভোলা থেকে সড়কপথে পদ্মা সেতু হয়ে ঢাকায় গ্যাস আনতে আমরা একটি বড় ক্যাসকেড ট্রাক ব্যবহার করছি।

জানা গেছে, ১০ বছর মেয়াদি চুক্তির আওতায় ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড দক্ষিণের জেলা ভোলা থেকে সিএনজি আকারে ৪ হাজার ঘনমিটার গ্যাস নিয়ে আসবে এবং প্রতি ইউনিট (১০০০ ঘনফুট) ৪৭ টাকা ৬০ পয়সায় শিল্পকারখানায় বিক্রি করবে।

উল্লেখ্য, ভোলা ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। তবে শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাছে কী পরিমাণ গ্যাস বিক্রি করা হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি।

আরও পড়ুন: ৬ জেলায় শেখ হাসিনার জনসভা কাল

ইন্ট্রাকো রিফুয়েলিং সুন্দরবন গ্যাস কোম্পানির কাছ থেকে কিনে তিতাস গ্যাসের গ্রাহক পর্যন্ত এই গ্যাস পৌঁছে দিচ্ছে। গ্যাস সংকটে ভুগতে থাকা ঢাকা অঞ্চলের শিল্পের স্বল্প চাপ দূর করতে ভোলার সিএনজি সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছে সরকার।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা