সংগৃহীত
জাতীয়

রাজধানীতে অগ্নি দগ্ধে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকায় শর্ট সার্কিট থেকে দোকানে আগুনের ঘটনায় শফিক (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪

শনিবার (১৬ ডিসেম্বর) আহত অবস্থায় ঐ ব্যক্তিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুল হক ভূঞা গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

তিনি জানান, ঢাকা উদ্যান এলাকায় ভোলা টেলিকম নামে একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনায় শফিক নামে একজনের মৃত্যু হয়ে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহফুজুল হক আরও জানায়, শফিক ঢাকা উদ্যান এলাকায় থাকতেন। নিহতের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার রামকেশব গ্রামে।

আরও পড়ুন: মানুষ উৎসবে মেতেছে

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিব হাসান গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে কন্ট্রোল রুমে খবর আসে ঢাকা উদ্যান এলাকায় একটি ৩ তলা ভবনের নিচতলায় দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দ ‘টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা রাত ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা