সংগৃহীত
জাতীয়

প্রার্থীর বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও রিটার্নিংকর্মকর্তাদেরও ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এনবিআর উন্নয়নে কাজ করে যাচ্ছে

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আচরণবিধি লঙ্ঘন রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটদের এ সতর্ক থাকতে বলা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ (৩০ নভেম্বর)। আগামী নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে ২৬টির মতো রাজনৈতিক দল। প্রার্থীরা বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

বিভিন্ন দলের প্রার্থীরা বুধবার ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকায় ২৬৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সারা দেশে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বিভিন্ন দলের কয়েকশ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের কোনো কোনো প্রার্থী নিজে ও কারও পক্ষে স্থানীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দেন।

আরও পড়ুন: বিআরটিসি বাসে আগুন

নির্বাচন কমিশন আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষদিনেই বেশির ভাগ সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে আগ্রহী বলে জানিয়েছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচার চলবে। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় বাড়াতে ইসিতে ২-১ টি দল ও প্রার্থী আবেদন করেছেন। বুধবার পর্যন্ত পুনঃতফশিলের বিষয়ে ইসি কোনো সিদ্ধান্ত নেয়নি।

আরও পড়ুন: সোনাসহ যাত্রী আটক

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। জাতীয় সংসদের ১ম অধিবেশন বসেছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা