সংগৃহীত
জাতীয়

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

নিজস্ব প্রতিবেদক: হরতাল-অবরোধ ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তিনি এসব কথা জানান।

আরও পড়ুন: বাসের ধাক্কায় নিহত ৩

প্রধানমন্ত্রী জানান, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ অব্যাহত আছে। আগে যে অবরোধ দেওয়া হয়েছিল তাও তুলে নেওয়া হয়নি। হরতাল-অবরোধ ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। যেখানেই কাউকে অগ্নিসন্ত্রাস করতে দেখবে সঙ্গে সঙ্গেই তাদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করবেন।

তিনি আরও বলেন, আমি বলব না যে, আপনারা আইন হাতে তুলে নেন। তবে তাদেরকে ধরতে হবে ও পুলিশের কাছে দিতে হবে। জনগণ যদি প্রতিরোধ গড়ে তোলে তাহলে তারা আর চোরাগোপ্তা হামলা বা আগুনসন্ত্রাস করার সাহস পাবে না।

আরও পড়ুন: র‍্যাবের ৪২৮ টহল দল মোতায়েন

প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যেই যেখানে সেখানে এমন ঘটনা ঘটানো হয়েছে তা কিন্তু আমরা ধরে ফেলেছি ও সামনেও ধরে ফেলব। কেউই রেহাই পাবে না। বিশ্বের কোন বড় দেশ তাদের সমর্থন দিচ্ছে তা দেখার বিষয় আমার নয়। আমার কাছে বাংলাদেশ বড়।

নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জনগণকে সেবা করার সুযোগ দেবেন। এখনও যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন, তাদেরকেও বলব, নির্বাচনে আসেন। কোনো ‍দ্বিধাদ্বন্দ্বও নেই। বিদেশি পর্যবেক্ষকদেরও আমরা আসতে বলেছি। তাতে কোনো অসুবিধা নেই।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা