সংগৃহীত
জাতীয়

রাজধানীতে বিস্ফোরণে দগ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক: সাভারের আমিনবাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। এরমধ্যে ৫ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: অগ্নিসন্ত্রাসীদের ক্ষমা নেই

শুক্রবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার আমিনবাজার ইউনিয়নের হিজলি গ্রামে এই ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় রাত ১২টার দিকে তাদের ঢামেকে নেওয়া হয়।

দগ্ধকৃত ব্যক্তিরা হলেন, মো. রায়হান (২০), মো. হারিস (২০), মো. নাহিদ (২০), মো. জুয়েল (২২), মো. মোনারুল (১৯), মো. আল- আমিন (২২) ও মো. রুবেল (২৫)। তারা সবাই ভাড়া বাসায় থেকে বিভিন্ন কাজ করেন।

উদ্ধারের পর তাদের হাসপাতালে নেওয়া রকিব জানান, রাত ৯টার দিকে তারা ঐ কক্ষে বসে সবাই গল্প করছিলেন। একজন সেখানে সিগারেট খেতে দিয়াশলাই কাঠি জ্বালালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, বিস্ফোরণের ঘটনায় রায়হানের ২৮% দগ্ধ, হারিসের ১৩%, নাহিদের ১৭%, জুয়েলের ১৪%, মোনারুলের ৭%, আলামিনের ১২% ও রুবেলের ১৩% শরীর দগ্ধ হয়েছে।

আরও পড়ুন: সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র

তিনি আরও বলেন, ২ দিন আগে ঐ কক্ষের পাশেই গ্যাসের লাইনে কাজ করা হয়েছিল। কক্ষটি সারাদিন বন্ধ ছিল। কক্ষে কোনোভাবে গ্যাস আচ্ছন্ন হয়ে ছিল। আগুন জ্বালাতেই বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিলন জানান, আমরা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ৭ জন দগ্ধ হয়েছে বলে জেনেছি। ২ জন বেশি দগ্ধ হয়েছে। বাকিদের কিছুটা কম। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা