সংগৃহীত ছবি
জাতীয়

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা আজ

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা যাচ্ছেন আজ। নগরীর সার্কিট হাউজ ময়দানে সোমবার (১৩ নভেম্বর) দুপুর ৩টায় মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

আরও পড়ুন : বিএনপির সঙ্গে জনগণ নেই

সর্বশেষ ২০১৮ সালের ৩ মার্চ খুলনায় রাজনৈতিক সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী। দীর্ঘ ৫ বছর পর প্রধানমন্ত্রীর খুলনায় জনসভা উপলক্ষ্যে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

নতুনরূপে সেজেছে সমগ্র খুলনা নগরী। জনসভায় খুলনা বিভাগের ১০ জেলা থেকে ১০ লাখ নেতাকর্মী যোগ দেবেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও মৃত্যু ১০

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষ্যে সার্কিট হাউজ মাঠে নৌকা ও পদ্মা সেতুর আদলে নির্মাণ করা হয়েছে ৯০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থ মঞ্চ। প্রায় ৪০০ অতিথি মঞ্চে বসার ব্যবস্থা থাকবে।

সাদা ও পোশাকধারী পুলিশের নজরদারিসহ নৌপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জনসভাকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ব্যাংক ছুটি ২৪ দিন

জানা গেছে, দুপুর ১২টায় প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে খুলনার উদ্দেশে হেলিকপ্টারে রওয়ানা দেবেন। খুলনা জেলা স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবে তাকে বহনকারী হেলিকপ্টার।

দুপুর ১টায় সাকির্ট হাউজে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর খুলনা জেলার ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আরও পড়ুন : সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণে গেজেট

বেলা ৩টায় তিনি আওয়ামী লীগের জনসভায় যোগদান করবেন এবং সাড়ে ৪টার পর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন।

মাঠ ছাড়াও নগরীর কাস্টমস ঘাট থেকে শিববাড়ী মোড়, জেলখানা ঘাট, সদর থানার মোড়, হাদিস পার্ক ও হাজি মুহসীন রোডে মাইক দেওয়া হবে। শিববাড়ী মোড়সহ বেশ কয়েকটি স্থানে এলইডি মনিটরে দেখানো হবে প্রধানমন্ত্রীর ভাষণ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা