বর্তমানে চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে শিমুলিয়া ঘাটে
জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-প‌থে আবারও ফেরি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জ: শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-প‌থে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ। নাব্যতা সংকটের কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

শিমুলিয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ বলছে, নাব্যতা সংকটে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে এ নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল ৬টার দিকে কলমিলতা ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে গিয়েছিল এরপর পথিমধ্যে চ্যানেলে নাব্যতা সংকটে ঘাটে ফিরে আসে।

সময়মতো পার হতে না পেরে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। বর্তমানে চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে শিমুলিয়া ঘাটে। এ কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এই নৌ-পথে আসা যাত্রী ও পরিবহনশ্রমিকেরা। তীব্র গরমে যাত্রীদের বিরক্তি চরমে উঠতে দেখা যায়। সেই সঙ্গে দীর্ঘ সময় ধরে রোদে অপেক্ষা করায় নষ্ট হচ্ছে পচনশীল কাচা শাক সবজি।

এদিকে, বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে পদ্মার লৌহজং টার্নিং পয়েন্ট ও চ্যানেল খননকাজের অগ্রগতি দেখতে যান বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। পরিদর্শনে এসে নাব্যতা সঙ্কটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-পথে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথ ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি।

গোলাম সাদেক বলেন, ‘শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-পথে যে কয়টি ছোট ও কে-টাইপ ফেরি চলাচল করে তা সচল রাখা হয়েছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-পথে চাপ দেখা দিলে পাটুরিয়া-দৌলতদিয়া হয়ে চলাচল করেন যাত্রীরা। কাজেই এখন থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথ ব্যবহার করুন। দুর্ভোগ কমাতে এই নৌপথে মাঝারি ও ছোট আরও ফেরি বাড়ানো দরকার। ফেরির চ্যানেলে পলি আসা বন্ধ করা যাবে না। তবে সার্বক্ষণিক ড্রেজিং করে চ্যানেল সচল রাখার কাজ চলছে।’

তিনি বলেন, লৌহজং টার্নিং, চাইনিজ চ্যানেলসহ মোট তিন চ্যানেলের একটি পলি পড়ে বন্ধ হলেও অপরটি ড্রেজিং করে ফেরি চলছে। এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে ড্রেজার স্থানান্তর করা সহজ নয়। আপাতত কিছুদিন এভাবে চললে আগামী কিছুদিনের মধ্যে সুন্দর ব্যবস্থা করে দেওয়া হবে।

এর আগে নাব্যতা সঙ্কট ও পদ্মার পানি কমে যাওয়ায় চ্যানেল সরু হওয়ায় গত শনিবার (২৯ আগস্ট) থেকে রাতের বেলায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-পথে ফেরি চলাচল বন্ধ রাখছে ঘাট কর্তৃপক্ষ। একই কারণে দিনের বেলায়ও ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

হরমুজ চুক্তি নিয়ে আশাবাদী ওয়াশিংটন

বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চ...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা