জাতীয়

বিএনপির কথা-কাজ সবই ধ্বংসাত্মক

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগের আন্দোলন করে লাভ নেই এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন জনগণ আমাদের সাথে আছে, তারাই বড় শক্তি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত ১৫০ সেতু উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

আরও পড়ুন: ১৫০ সেতু উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন করলে আপত্তি নেই, তবে বিএনপি যদি আবার আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু করে তাহলে কঠোরভাবে দমন করা হবে।

তিনি আরও জানান, তারা এখন নির্বাচন নিয়ে কথা বলে। অবাধ-নিরপেক্ষ নির্বাচন, নানা কথা বলে। আমি এখন সেটা নিয়ে সমালোচনা করতে চাই না কারণ অনেকগুলো ভালো কাজ করেছি ভালো কথাগুলো বলে যেতে চাই কিন্তু এদের কথা ও এদের কাজ সবই ধ্বংসাত্মক। দেশবাসীকে এ ব্যাপারে আমি সতর্ক করতে চাই। আজকে এ উন্নয়নগুলো ধ্বংস করুক সেটা আমরা চাই না।

শেখ হাসিনা বলেন, ২৯ বছর যারা ক্ষমতায় ছিল দেশকে তারা কী দিয়েছে, তারা দেশের মানুষের জন্য কতটুকু করেছে, তারা দেশের কতটুকু উন্নতি করেছে, সেটাই বড় প্রশ্ন। আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে, তখনই দেশের উন্নয়নে আমরা কাজ করেছি।

আরও পড়ুন: ঢাকায় চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল

তিনি জানান, ২০০১ সালে সরকারে আসতে পারিনি। কারণ আমাদের গ্যাস অন্য দেশ কিনবে, আমি রাজি হইনি। খেসারত দিতে হয়েছে, ক্ষমতায় আসতে পারিনি। জনগণের ভোট পেয়েছিলাম অথচ চক্রান্তের শিকার হয়েছিলাম। দেশটার অবস্থা পরে কী হয়েছিল? বিএনপি-জামায়াতের দুঃশাসন, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি-অপশাসনের কারণে দেশে ইমার্জেন্সি ঘোষণা হয়। তারপর আর্মি ব্যাকড তত্ত্বাবধায়ক সরকার আসে।

প্রধানমন্ত্রী জানান, বাণিজ্য খাতে উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এশিয়ান হাইওয়ে এশিয়ান রেলওয়ের সঙ্গে যুক্ত হওয়াই আমাদের পরবর্তী টার্গেট।

আরও পড়ুন: বাংলাদেশ ফিলিস্তিনের পাশে আছে

সবশেষে চালকের বিশ্রামের দিকে নজর দিতে মালিকদেরকে উদ্দেশ্যে তিনি বলেন, একটানা গাড়ি না চালিয়ে বিশ্রাম নিতে হবে। গাড়ি চালাতে তেল-পেট্রল লাগে। যিনি গাড়িটা চালাবেন তারও তো তেল-পেট্রল ঠিক থাকতে হবে। তারও কিন্তু শরীর। মাথা যেন ঠিক থাকে সেদিকে নজর রাখতে হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা