ডিএনসিসির চিরুনি অভিযান আজ শুরু
জাতীয়

করের পরিধি বাড়াতে ডিএনসিসির চিরুনি অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক:

আর্থিক স্বনির্ভরতা অর্জন করে নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে করের হার না বাড়িয়ে পরিধি (ট্যাক্স নেট) বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার থেকে (০১ সেপ্টেম্বর) এ লক্ষ্যে বিশেষ অভিযান (চিরুনি অভিযান) পরিচালনা করছে সংস্থাটি। রাজধানীর মোহম্মাদপুর এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বলেন, ‘এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে করের পরিধি বাড়ানো। সেই সঙ্গে বাদপড়া হোল্ডিং বা প্রতিষ্ঠানকে করের আওতাভুক্ত করা। রাজস্ব বিভাগের কার্যক্রমে ওয়ার্ড কাউন্সিলরদের সম্পৃক্ততা বাড়ানো, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং জনসাধারণকে পৌরকর দিতে উৎসাহ দেওয়া।’

তিনি আরও জানান, চিরুনি অভিযানে করবহির্ভূত বাড়িঘর-স্থাপনা এবং নতুন সৃষ্ট ফ্ল্যাট, বাড়িঘর-স্থাপনা করের আওতায় আনা হবে। এছাড়া ট্রেড লাইসেন্সবিহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান চিহ্নিত করা ও আইনসম্মতভাবে ট্রেড লাইসেন্সের আওতায় আনা হবে এবং মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্সে পরিচালিত বাণিজ্যিক প্রতিষ্ঠান চিহ্নিত করা ও নবায়নের আওতায় আনা হবে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা