সংগৃহীত
জাতীয়

ইউরিয়া সার কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ও দেশীয় এক প্রতিষ্ঠান থেকে ৫৩০ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে ১ লাখ ২০ হাজার টন ইউনিয়া সার কিনবে সরকার। দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে ৩০ হাজার টন ও সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে কেনা হবে ৯০ হাজার টন ইউরিয়া সার।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধ অবিশ্বাসীদের বয়কটের আহ্বান

বুধবার (২৭ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। কমিটির বৈঠকে এই সার কেনার অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন

বৈঠক সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২য় লটে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৩২ কোটি ২৭ লাখ ৩৯ হাজার টাকা।

আরও পড়ুন: সচিব হলেন জাকিয়া সুলতানা

কাতারের মুনতাজাত থেকে ৩য় লটে আমদানি করা হবে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার। এতে ব্যয় করা হবে ১৩৬ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার টাকা।

আর সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ১ম লটে আমদানি করা হবে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার। এতে ব্যয় হবে ১৩২ কোটি ২৭ লাখ ৩৯ হাজার টাকা।

আরও পড়ুন: কিছু গোষ্ঠী তিক্ততা সৃষ্টির চেষ্টা করছে

পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৫ম লটে ১২৯ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা