ছবি : সংগৃহিত
জাতীয়

১৫ আগস্টে জিয়া ওতপ্রোতভাবে জড়িত

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রক্তাক্ত ১৫ আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড প্রসঙ্গ তুলে বলেছেন, যারা আমাদের বাড়িতে উঠাবসা করেছে, খাওয়া-দাওয়া করেছে তারাই বেঈমানি করেছে- এতে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন: বাংলাদেশের ২৫ ওয়েবসাইট হ্যাকের দাবি!

তিনি বলেন, মোশতাক নিজে ক্ষমতায় বসে জিয়াউর রহমানকে বানালো সেনাপ্রধান। এই ঘটনার সঙ্গে জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত।

বুধবার (১৬ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মীরজাফর দুই মাসের বেশি ক্ষমতায় থাকতে পারেনি। মোশতাকের ভাগ্যেও সেই পরিণতি হয়েছে। একই সঙ্গে জিয়া রাষ্ট্রপতি ও সেনাপ্রধান হয়ে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় বসে।

আরও পড়ুন: ৭৫-এর বীরপুরুষ কর্নেল জামিল

ভাবতেই পারিনি এরকম আঘাত আসবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ১৩ তারিখও মা-বাবার সাথে কথা হয়। ঘটনা ঘটার পর বিদেশে রিফিউজি হয়ে থাকতে হয়েছে। আমরা আপনজন হারিয়েছি। বাংলাদেশের মানুষ কী হারিয়েছিল?

প্রধানমন্ত্রী বলেন, বাবা সারাজীবন এদেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এদেশের মানুষকে সুখী জীবন দেবেন, তাদের অন্ন-বস্ত্র-বাসস্থান-শিক্ষা-চিকিৎসা দিয়ে উন্নত জীবন দেবেন বলে নিজের জীবন উৎসর্গ করে গেছেন।

আরও পড়ুন: ঢামেকের হলে ছাত্রীর ঝুলন্ত মরদেহ

তিনি বলেন, যুদ্ধ-বিধ্বস্ত ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশকে উন্নত দেশের দিয়ে ধাবিত করেন, ঠিক এই সময়ে আঘাতটা আসে। খুনিরা জাতির পিতাকে হত্যা করার পর এদেশের নামই পরিবর্তন করে ফেলে।

শেখ হাসিনা বলেন, যে স্লোগান দিয়ে লাখো শহিদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, সেই জয় বাংলা নিষিদ্ধ করে পাকিস্তান জিন্দাবাদ কথা ফিরিয়ে আনে। পরিবারের বিরুদ্ধে কুৎসা রটানো, ৭ মার্চের ইতিহাস বিকৃতি করে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা