ছবি : সংগৃহিত
জাতীয়

অনুমতি ছাড়া সমাবেশ করলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, এই উৎকণ্ঠার কারণ হচ্ছে বিএনপি। যারা অনুমতি ছাড়া সমাবেশ করার চেষ্টা করবে, অরাজকতা, বিশৃঙ্খলা করবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ২৯০ এমপির বৈধতা নিয়ে শুনানি শুরু

বুধবার (২৬ জুলাই) রাত ৮টায় সাংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খন্দকার গোলাম ফারুক বলেন, আমরা এখন পর্যন্ত কোনো দলকেই সমাবেশ করার অনুমতি দিইনি। আমরা পরিবেশ পরিস্থিতি অবজার্ভ করছি। ঢাকায় অরজাকাতা বিশৃঙ্খলা এড়াতে ডিএমপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে খন্দকার গোলাম ফারুক বলেন, অনুমতি ছাড়া কারো সমাবেশ করার সুযোগ এ মুহূর্তে নেই। এরপরও কেউ সেটার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন: অনুমতি ছাড়া সমাবেশ করলে কঠোর ব্যবস্থা

আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে উৎকণ্ঠা বিরাজ করছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ডিএমপি কমিশনার বলেন, বিএনপির সিদ্ধান্তের উপর নির্ভর করছে কাল উৎকণ্ঠার মতো কিছু ঘটবে কি না।

বিএনপি যদি পুলিশের সিদ্ধান্তের বাইরে গিয়ে অরাজকতা করে তাহলে হবে। তবে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তিসহ এক দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। সোহরাওয়ার্দী অথবা পল্টন দলীয় কার্যালয়ের সামনে স্থান ব্যবহারের জন্য ডিএমপির কাছে অনুমতি চেয়েছিল দলটি।

আরও পড়ুন: চার দিনের সফরে কলকাতায় তথ্যমন্ত্রী

এ ব্যাপারে ডিএমপি থেকে জানানো হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যান বা পল্টন নয় বিকল্প মাঠ খুঁজতে বলা হয়েছে বিএনপিকে। একই সঙ্গে ডিএমপির পক্ষ থেকে গোলাপবাগ মাঠে সমাবেশ আয়োজন করতে বিএনপিকে পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার এ ব্যাপারে বলেন, বিএনপি'কে অনুমতি দেয়া হয়নি। ওয়ার্কিং ডে, যানজট, জনদুর্ভোগ বিবেচনায় সোহরাওয়ার্দী উদ্যান বা পল্টন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেওয়া যাচ্ছে না।

খন্দকার গোলাম ফারুক বলেন, আর ‘হাইকোর্টের অবজারভেশন’ থাকায় সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করা যাবে না। আমরা বিকল্প মাঠ খুঁজে দেখতে বলেছি বিএনপিকে। বিএনপিকে গোলাপবাগ মাঠ দেখতে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইসলামী আন্দোলন বাংলাদেশ আবেদন করেও বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশ করার অনুমতি পায়নি। তাই বাধ্য হয়ে ঢাকা মহানগরীর উদ্যোগে বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ৩টায় রাজধানীর পুরানা পল্টনের আন্দোলন চত্বরে (নোয়াখালী টাওয়ারের সামনে) প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা