ছবি-সংগৃহীত
জাতীয়

ঢাকার পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ডের জেনেভায় তিনদিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

আরও পড়ুন :জেনেভার উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

শুক্রবার (১৬ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

শুক্রবার (১৬ জুন) স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। রাত রাত ১টা ৩০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (১৩ জুন) ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ শীর্ষক সম্মেলন যোগ দিতে জেনেভা সফরে যান প্রধানমন্ত্রী। এদিন স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

আরও পড়ুন : দক্ষতা বাড়াতে সমঝোতা স্মারক সই

এ সফরে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেট, মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, প্রিন্স রহিম আগা খান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব ও বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা বৈঠক করেন। এ ছাড়া তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাপ্রধানের সঙ্গে বৈঠক করেন।

সফরের দ্বিতীয় দিন বুধবার (১৪ জুন) প্রধানমন্ত্রী ‘ওয়ার্ল্ড ফর ওয়ার্ক সামিট ২০২৩’র প্লেনারি সেশনে অংশ নেন।

আরও পড়ুন :যথাসময়ে নির্বাচন হবে

সফরের তৃতীয় দিন সকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ‘নিউ ইকোনোমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন।

সেখানে তিনি বলেন, রফতানিমুখী কারখানাগুলোর কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। এ ধারাবাহিকতায় আজ বিশ্বের শীর্ষ ১০০টি পরিবেশবান্ধব পোশাক কারখানার অর্ধেকেরও বেশি এখন বাংলাদেশে। এ অর্জনকে এগিয়ে নিতে আমরা একটি ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পলিসি’ প্রণয়ন করেছি। আশা করি আমাদের আন্তর্জাতিক ক্রেতারা পণ্যের ন্যায্যমূল্য পরিশোধের মাধ্যমে পরিবেশবান্ধব এই উদ্যোগকে উৎসাহিত করবেন।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা