উন্নয়ন কাজে অযৌক্তিক সময়ক্ষেপণে ব্যবস্থা
জাতীয়

উন্নয়ন কাজে অযৌক্তিক সময়ক্ষেপণে ব্যবস্থা 

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: উন্নয়ন কাজে অযৌক্তিকভাবে কেউ সময়ক্ষেপণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বুধবার (১৯ আগস্ট) সকালে বরিশাল সড়ক জোন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে জুম কনফারেন্সে এই নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের গুনগত মান নিশ্চিতে সরকারি প্রকৌশলীদের একনিষ্ঠ ও কঠোর হতে হবে। তাদের কাজ আদায় করে নিতে হবে।

জুম কনফারেন্সে ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেন সড়ক ও জনপথ বিভাগের বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশীল কুমার সাহা। তিনি মন্ত্রীকে অবহিত করেন, বরিশাল সড়ক বিভাগের অধীনে এক হাজার ৫৯৫ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে ১২৯ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ২৭২ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং এক হাজার ১৯৩ কিলোমিটার জেলা মহাসড়ক।

২০২০-২১ অর্থবছরে এডিপিভুক্ত ১১টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এতে বরাদ্দ রয়েছে ৮৯৩ কোটি টাকা। এর মধ্যে ফরিদপুর-ভাঙ্গ-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়ক চারলেনে উন্নীতকরণে ভূমি অধিগ্রহণে ৪৭৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ১১টি প্রকল্পের মধ্যে লেবুখালী-রামপুর-মীর্জাগঞ্জ সড়ক প্রকল্পটি সেনাবাহিনী বাস্তবায়ন করবে বলেও জানান অতিরিক্ত প্রধান প্রকৌশলী।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা