জাতীয়
মুজিববর্ষ

প্রতিটি সরকারি কলেজে বসছে বঙ্গবন্ধুর ভাস্কর্য

নিজস্ব প্রতিবেদক:

মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি সরকারি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বসানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিটি কলেজের অধ্যক্ষকে এ বিষয়ে নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। এই নির্দেশনা বাস্তবায়নে তদারকি করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

এ ব্যাপারে জানতে চাইলে মাউশির পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানাতে দেশের প্রতিটি সরকারি কলেজে ভাস্কর্য তৈরির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শাহেদুল খবির আরও জানান, দেশের অনেক সরকারি কলেজে বঙ্গবন্ধুর ভাস্কর্য রয়েছে। যেগুলোতে নেই, সেখানে ভাস্কর্য তৈরি করতে হবে। আর সদ্য সরকারি হওয়া ৩০৪টি কলেজকে ভাস্কর্য তৈরি করতে গত ১৪ জানুয়ারি মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয় মুজিববর্ষ পালনের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। জেলা সদরে অবস্থিত কলেজগুলোর ক্ষেত্রে অধ্যক্ষ, সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলায় অবস্থিত কলেজগুলোর অধ্যক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ স্বাক্ষরে কলেজের নিজস্ব অর্থ ব্যবহার করতে হবে। আয়-ব্যয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট (পিপিএ) এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) অনুসরণ করার কথা বলা হয়েছে। এতে আর্থিক অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী থাকবেন।

এছাড়া, ভাস্কর্য নির্মাণের ক্ষেত্রে স্থানীয় শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) প্রাক্কলন নিতে হবে। আয়-ব্যয়ের সব ভাউচার সংরক্ষণ করতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষা প্রকৌশল অধিদফতরের অনুমোদন সাপেক্ষে এই ভাস্কর্য তৈরি করারও নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে কলেজে বঙ্গবন্ধুর ভাস্কর্য বসাতে হবে। এছাড়া, মুজিববর্ষকে ঘিরে প্রকাশনা-সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করবে কলেজগুলো।

শিক্ষা প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মুজিববর্ষের অনুষ্ঠান করতে কলেজগুলোকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা