জাতীয়
করোনা ভাইরাস

১৪ দিনের আগে চীন থেকে ফিরতে পারছে না বাংলাদেশীরা

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর, প্রাণঘাতী করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় চীনে থাকা বাংলাদেশীদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে।তবে আগামী ১৪ দিনের মধ্যে চীন থেকে কেউ ফিরতে পারবে না।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধের লক্ষ্যে ১৪ দিন পর্যন্ত উহানে কাউকে প্রবেশ কিংবা চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশটিতে যেতে দেবে না স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার দুপুরে বেইজিংয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান।

বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বেইজিংকে চিঠি দিয়েছে ঢাকা। এ জন্য বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার বাকি প্রস্তুতি নিয়েছে সরকার। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ কথা জানান।

সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুকে দেয়া পোস্টে লিখেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের নাগরিক, যারা চীন থেকে ফিরতে চাইবেন, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য। আমরা চীনা সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছি। কী প্রক্রিয়ায় তাদের ফেরানো যায়, তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্মতির ভিত্তিতে করা হবে। দেশের নাগরিকদের নিরাপত্তাই সরকারের প্রধান কাজ উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, যারা চীন থেকে ফিরতে আগ্রহী তাদের একটি তালিকা তৈরি হচ্ছে। ওই তালিকা তৈরি এবং সে অনুযায়ী দ্রুত পরবর্তী পদক্ষেপ নেয়ার নির্দেশনা জারি হয়েছে বলে জানান তিনি।

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহানেই ৫০০ বাংলাদেশি অবরুদ্ধ অবস্থায় রয়েছেন জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন একজন শিক্ষার্থী। উহানের সঙ্গে চীনের সব অঞ্চলের সড়ক, রেল এমনকি বিমান যোগাযোগও বন্ধ করে দেয়া হয়েছে পরিস্থিতির ভয়াবহতা রোধে।

এদিকে,চীনের উহান শহরে তিন শ'র বেশি বাংলাদেশী শিক্ষার্থী আটকে পড়েছেন। ছাত্রাবাসের রুমের ভেতরে প্রায় বন্দী অবস্থায় আছেন। বাইরে বেরুতে পারছেন না, খাবার ফুরিয়ে আসছে, আতংকিত উহান নগরীতে এখন তাদের দিন কাটছে দেশে ফেরার প্রতীক্ষায়।

ইতোমধ্যে চীনের রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১২টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা