জাতীয়
সারাবিশ্বে ২৬ কোটি শিশু-কিশোর শিক্ষার আলো থেকে দূরে: জাতিসংঘ

বিশ্বের ১০ ভাগ প্রাথমিক শিক্ষা বঞ্চিত শিশুই বাংলাদেশের

সান নিউজ ডেস্ক:

শিশুদেরকে স্কুলমুখী করতে প্রাথমিক শিক্ষাকে বিনামূল্যে বাধ্যতামূলক করা, বছরের প্রথম দিনেই কয়েক কোটি নতুন বই বিনামুল্যে ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছে দেয়াসহ সরকারের বেশকিছু উদ্যোগের পরও শিশুদের একটি বড় অংশ এখনও শিক্ষার আলো থেকে বঞ্চিত।

সারাবিশ্বে প্রাথমিক শিক্ষাবঞ্চিত প্রায় ১০ শতাংশ শিশুই বাংলাদেশের। সম্প্রতি জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনের সঙ্গে বাংলাদেশের নিজস্ব এক প্রতিবেদনের তুলনামূলক চিত্রে এই তথ্য উঠে এসেছে।

সারাবিশ্বে শিক্ষাবঞ্চিত শিশু-কিশোরের সংখ্যা ২৬ কোটি। এর মধ্যে ৬-১১ বছর বয়সী ৬ কোটি ১০ লাখ শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে গত শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২০৩০ সালের ‘অ্যাজেন্ডা ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ হয়।

আর বাংলাদেশর ১৬ কোটি মানুষের মধ্যে শিশু-কিশোর রয়েছে প্রায় ৬ কোটি। এর মধ্যে ৬-১১ বছর বয়সী শিশুর সংখ্যা ২ কোটি ৬০ লাখ, যাদের মধ্যে ৫৬ লাখ শিশুই শিক্ষার আলো থেকে বঞ্চিত। ২০১৭ সালের এক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।

এই হিসেবে সারাবিশ্বে প্রাথমিক শিক্ষার অধিকার থেকে বঞ্চিত শিশুর মধ্যে কেবল বাংলাদেশেই রয়েছে ৯ দশমিক ১৮ শতাংশ। শিশুদের শিক্ষার এই অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে জাতিসংঘ।

জাতিসংঘের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১২-১৪ বছর বয়সীদের মধ্যে ৬ কোটি শিশু মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত। আর উচ্চমাধ্যমিকে ১৫- ১৭ বছর বয়সী ১৪ কোটি ২০ লাখ শিশু শিক্ষার সুযোগ পায় না ।

বিশ্বে প্রাপ্ত বয়স্ক নিরক্ষর মানুষের সংখ্যা ৭৭ কোটি । যাদের বেশির ভাগ নারী। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনেস্কো ২০১০-২০১৫ সালে ১২৮টি দেশের তথ্যে দেখা যায়, ১২ বছরের নিচে ৪০ কোটির বেশি শিশু স্কুল ছেড়ে দিচ্ছে। আর ৮০ কোটি শিশু যোগ্যতা ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করছে বলে জানাচ্ছে প্রতিবেদনটি।

প্রতিবেদন আনুযায়ী ৪০টি দেশের ৪ জনের ১ জনের কম শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক সম্পন্ন করতে পেরেছে। আর ৬০টি দেশের ২ জনের ১ জনের কম শিক্ষার্থী উচ্চমাধ্যমিক সম্পন্ন। উচ্চমাধ্যমিক শেষ করেছে ১৪টি দেশের ৯০ শতাংশ শিক্ষার্থী।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে সংস্থার উপ-মহাসচিব আমিনা মোহাম্মদ বলেন, লাখ লাখ মানুষ যারা শিক্ষা গ্রহণ করতে পারছে না বা করেননি শুধু তাদের জন্যই নয়, যারা শিক্ষা গ্রহণ করছে কিন্তু শিখছে না তাদের জন্যও উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তিনি আরো বলেন, আমাদের শিক্ষা আন্দোলনের ডাক দিতে হবে, যাতে সবার জন্য মানসম্মত শিক্ষা ভবিষ্যতের লক্ষ্য না হয়ে বাস্তবে রূপান্তরিত হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা