ছবি : সংগৃহিত
জাতীয়

গাজীপুর সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের ভোট অবাধ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে এবং বৃহস্পতিবার ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

আরও পড়ুন : জাতীয় গ্রিডে এসএস প্লান্টের বিদ্যুৎ

বুধবার (২৪ মে) গাজীপুর সার্কিট হাউজে গাসিক নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেটদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, সব নির্বাচনই সমান গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সকাল থেকে নির্বাচন পর্যবেক্ষণ করা হবে।

এছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষায় মোট ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

আরও পড়ুন : বিরোধীদলও মার্কিন ভিসা পাবে না!

ইসি সব ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে বলেও জানান তিনি।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আটজন প্রার্থী। এতে ২৪৮ জন কাউন্সিলর ও ৭৯ জন মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন।

আরও পড়ুন : দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন ভোটার ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। তাদের মধ্যে পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ ও পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং হিজড়ার সংখ্যা ১৮ জন। সূত্র : ইউএনবি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা