ছবি-সংগৃহীত
জাতীয়

কাতারের কাছে আরও জ্বালানি চায় সরকার

নিজস্ব প্রতিবেদক : কাতার সরকারের কাছে বাংলাদেশ আরও বেশি জ্বালানি চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, কাতার বিশ্বের সর্ববৃহৎ জ্বালানি রফতানিকারক দেশ। আমরা তাদের কাছে আরও জ্বালানি চেয়েছি। কিন্তু ইউরোপের দেশগুলো বেশি চাচ্ছে। জ্বালানির ক্ষেত্রে বিভিন্ন দেশ লং টার্ম কনট্রাক্টে যাচ্ছে।

আরও পড়ুন : বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী

সোমবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জানেন, আমরা জ্বালানি নির্ভরশীল দেশ। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব জ্বালানি সংকটে পড়েছে। আর কাতার হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহৎ জ্বালানি রফতানিকারক দেশ। আমরা সবশেষ যখন তাদের সঙ্গে আলাপ করেছি, তখন তাদের কাছ থেকে কোটাভিত্তিক জ্বালানি সংগ্রহের কথা বলেছি।

ড. মোমেন বলেন, আমরা তাদের (কাতার) কাছে আরও জ্বালানি চেয়েছি। কিন্তু ইউরোপের দেশগুলো বেশি চাচ্ছে। জ্বালানির ক্ষেত্রে তারা লং টার্ম কনট্রাক্টে যাচ্ছে। যেটা জ্বালানি প্রতিমন্ত্রী ভালো বলতে পারবেন।

আরও পড়ুন : গায়ানায় ছাত্রাবাসে আগুন, নিহত ২০

মন্ত্রী বলেন, জ্বালানির ক্ষেত্রে দীর্ঘ মেয়াদি রাষ্ট্রীয় চুক্তি হয়। আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে কাতার বলেছিল, তারা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবে। তাদের কাছ থেকে যেন আরও জ্বালানি পাই, সেজন্য অনুরোধ করেছি। তারা যে আমাদের সঙ্গে আলাপ করতে রাজি হয়েছে, এটি একটি ভালো দিক।

এছাড়া ব্রুনাইসহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করা হচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিন্তু তাদের সরবরাহ কম। আর একবার যদি কাতারের সঙ্গে সম্পর্ক হয়েই যায়...আমরা তাদের কাছ থেকে আরও জ্বালানি পাবো। কাতার খুবই প্রভাবশালী একটি দেশ। তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে আমাদের প্রবাসীদেরও উপকার হবে। আমরা কাতারের সঙ্গে সম্পর্ক গভীর করতে চাই।

ড. মোমেন বলেন, আমরা খুবই খুশি যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি খুবই সম্মানের সঙ্গে আমাদের দাওয়াত দিয়েছেন।

কাতারের সঙ্গে গেল মার্চে একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছে বাংলাদেশের। সে চুক্তির অধীন ১ হাজার ১২৯ জন সেনাসদস্য কাজ করবেন। কাতারের আমিরের সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠক হবে; সেখানে এ বিষয়ে আলোচনা করা যাবে কি না- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি অবশ্যই ভালো সুযোগ। এরই মধ্যে কুয়েতে আমাদের কয়েক হাজার সেনাসদস্য রয়েছেন। এসব দেশে প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা থাকলে এর বিনিময়ে পয়সা-টয়সা দেবে। আমাদের মধ্যে সম্পর্কও বাড়বে।

আরও পড়ুন : ‘জাতীয় চা পুরস্কার’ পাচ্ছে ৮ প্রতিষ্ঠান

তিনি আরো বলেন, আমাদের এক্সপার্টিজ আছে, রিসোর্স আছে, চাইলে সেগুলো আমরা শেয়ার করতে পারি। সম্পর্ক ভালো হওয়ার নতুন নতুন সুযোগ আসছে।

নিষেধাজ্ঞা দেওয়া দেশ থেকে কোনো পণ্য না কেনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কেন তিনি এ ঘোষণা দিলেন- জানতে চাইলে ড. মোমেন বলেন, রাজনীতিবিদেরা অনেক কথা বলেন। যেন অন্যদের জন্য সতর্ককবাণী থাকে। আক্ষরিক অর্থে সেটিকে কীভাবে নেবেন, তা আমি বলতে পারবো না।

তিনি বলেন, আমরা এখন ফেলে দেওয়ার দেশ না, আগের মতো দারিদ্র্যক্লিষ্ট না। আমরা বিজয়ী জাতি। কাজেই কেউ চোখ রাঙিয়ে তাকালে আমরা যে ভড়কে যাবো, তা কিন্তু না।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন স্ব...

বজ্রপাত: ১২ বছরে ৩,৮৬০ মৃত্যু, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল

বাংলাদেশে বজ্রপাত এখন আর কেবল মৌসুমি প্রাকৃতিক ঘটনা নয়—এটি ধীরে ধীরে এক...

মেসির বিশ্বরেকর্ডে শতভাগ জয় নিয়ে নকআউটে আর্জেন্টিনা

বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল আর্জেন্টিনা। জর্ডা...

ইরানে টানা দ্বিতীয় রাতে মার্কিন হামলা, বাড়ছে উত্তেজনা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেল। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন স্থ...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃত ১,৪৩০ ছাড়াল

ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের তিন দিন পরও পরিস্থিতি স্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা