জাতীয়

যে দুর্ভোগ দেখেছি এখন তা নেই

সান নিউজ ডেস্ক : আগে যাত্রী সাধারণের যে দুর্ভোগ দেখেছি এখন সে দুর্ভোগ আর নেই উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, রাস্তা প্রশস্তকরণ, বাইপাস রোড, ফ্লাইওভার তৈরি করার কারণে রাস্তার অবস্থা আগের চাইতে অনেক ভালো। এ অবস্থা আগামীতে আরও ভালো হবে।

আরও পড়ুন : বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে গাজীপুর মহানগরীর চন্দ্রা চৌরাস্তা এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, সারাদেশে বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কাজ করছেন। সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আমাদের যে অভিযান তা জোরালোভাবে শুরু করেছি। এটা অব্যাহত থাকবে।

আরও পড়ুন : ৩ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

তিনি বলেন, আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আনসার বাহিনীর সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন বিশেষায়িত ইউনিটসমূহ সবাই এক যোগে এক সঙ্গে কাজ করছি। এখানে র‌্যাবও নিয়োজিত আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনপ্রতিনিধি সবাই মিলে একযোগে একসঙ্গে কাজ করছি। সাধারণ মানুষ যাতে নিজ নিজ গন্তব্যে যথা সময়ে যেতে পারে। ইতোমধ্যে সরকার বিভিন্ন রাস্তা প্রশস্তকরণ এবং যাত্রী সাধারণ যাতে সহজে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে সে জন্য বিভিন্নমুখী পদক্ষেপ নিয়েছে। আমরা সব জায়গাতেই পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি।

আইজিপি আবদুল্লাহ আল-মামুন বলেন, সিটিটিসি, ডিবির টিম, সোয়াত টিম, বোম্ব ডিস্পোজাল ইউনিট, ক্রাইসিস রেসপন্স টিম, ডগ স্কোয়াড, সিআইডির ফরেনসিক ইউনিট সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করছি। আমরা বিশ্বাস করি আমরা আমাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারব। আমরা জনসম্মুখে প্রতিনিয়ত আপডেট দিয়ে মানুষকে রাস্তার অবস্থা সম্পর্কে অবহিত করছি।

আরও পড়ুন : ইউক্রেনকে সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

তিনি বলেন, চন্দ্রায় রাস্তা প্রশস্তকরণ, বাইপাস রোড, ফ্লাইওভার তৈরি করার কারণে রাস্তার অবস্থা আগের চাইতে অনেক ভালো। আগে যাত্রী সাধারণের যে দুর্ভোগ দেখেছি এখন সে দুর্ভোগ আর নেই। এ অবস্থা আগামীতে আরও ভালো হবে।

তিনি আরও বলেন, রাস্তায় যে মোবাইল টিম রয়েছে তারাও এ বিষয়ে কাজ করবে। এজন্য শ্রমিক-মালিকপক্ষ পুলিশকে সহায়তা করছে। যানজট নিরসনের জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা সে ব্যবস্থা নিচ্ছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা